২২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করবে পুলিশ

অনলাইন ডেস্ক : ‘শুধু সাংবাদিক নয়, সকল স্তরের মানুষ অভিযোগ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো পরামর্শসহ সার্বিক বিষয়ে কথা বলতে যে কোনো সময় আমার সঙ্গে দেখা করতে পারবে। এ জন্য কোনো বাধা নেই। আমার কাছে মানুষ না আসলে আসবে কারা?’

রোববার (২২) সেপ্টেম্বর বিকেলে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন গোপালগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

তিনি আরও বলেন, গোপালগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কাজ করবে পুলিশ। কিশোর গ্যাং, মাদক নির্মূল করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। যারা ইভটিজিংয়ের সঙ্গে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে। জেলায় থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে। তবে এর জন্য সাংবাদিকসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তাছাড়া যে কোনো মামলায় কোনো সাধারণ মানুষকে হয়রানি করা হবে না এটা নিশ্চিত। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিচার করা হবে। এছাড়াও গোপালগঞ্জে রাজনৈতিক ছত্রছায়ায় যেন কোনো কিশোর গ্যাং আধিপত্য চালাতে না পারে সে বিষয়ে নজর রাখা হবে। জেলায় যে কোনো চুরি-ডাকাতি নিয়ন্ত্রণে কাজ করবে পুলিশ।

আরও পড়ুনঃ   নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

এর আগে সাংবাদিকরা তাদের বক্তব্যে জেলার নানা অনিয়ম-দুর্নীতিসহ সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মাদ সাজেদুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST