১৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হেনস্তার শিকার অভিনেত্রী সিমরন, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক : মুম্বাইয়ে লালবাগে গণেশ পুজো দিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী সিমরন ভাণ্ডরূপ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, মণ্ডপের স্বেচ্ছাসেবকরা অভিনেত্রীকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন। এমনকি তার মায়ের ফোন কেড়ে নিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘খুব মন খারাপ হয়ে গেল। একেবারেই বিরক্তিকর অভিজ্ঞতা হল লালবাগচা রাজার দর্শনে গিয়ে। আমি মায়ের সঙ্গে ওখানে গিয়েছিলাম আশীর্বাদ নিতে। কিন্তু স্টাফদের ব্যবহার অসম্ভব খারাপ।’

আরও পড়ুনঃ   কানে বাঙালি সাজে বর্ষা, বললেন— ভিনদেশিরাও প্রশংসা করেছে

সিমরনের ভাষ্য, ‘এক ব্যক্তি আমার মায়ের ফোন কেড়ে নেন তিনি ছবি তুলছিলেন বলে। মা সেটা নিতে গেলে মাকে ধাক্কা মারেন ওই ব্যক্তি। আমি এ ঘটনার ভিডিও করতে গেলে আমার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। তারপর যখন ওরা বুঝতে পারে আমি অভিনেত্রী তখন একটু শান্ত হয়।’

অভিনেত্রীর দাবি, মানুষ এখানে ভালো মন নিয়ে ঈশ্বর দর্শন করে আশীর্বাদ নিতে যান, তাহলে এমন আচরনের কারণ কী? তার পোস্টে আরও অনেকেই একই প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুনঃ   হঠাৎ মঞ্চে পড়ে গেলেন বিদ্যা বালান, ভিডিও ভাইরাল

প্রসঙ্গত, লালবাগচা রাজা গণেশ পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত রয়েছেন অনন্ত আম্বানি। গণেশ চতুর্থীর উৎসবের একাধিক অনুষ্ঠানে তিনি হাজির থাকেন। গত ১৫ বছর ধরে তাকে দেখা যায় গিরগাঁও চৌপট্টি বিচে গণপতি বিসর্জনে। নানাভাবে এই পুজো কমিটিকে সাহায্য করে মুকেশ আম্বানির রিলায়্যান্স ফাউন্ডেশনও।

করোনা অতিমারীর সময়ে অর্থের অভাব দেখা দিয়েছিল পুজো কমিটিতে। সেই সময়েও পাশে ছিলেন অনন্ত। এবারের গণেশ চতুর্থীতে লালবাগচা রাজার মূর্তিতে ২০ কেজি সোনার মুকুট দিলেন মুকেশ আম্বানির পুত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST