১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সিরিজজয়ী ক্রিকেটারদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা

অনলাইন ডেস্ক : পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (বৃহস্পতিবার) দুপুর নাগাদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হোসেন শান্তরা। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন।

তেজগাঁও কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের উদ্দেশে বলেন, সাক্ষাতের অপেক্ষায় ছিলাম। আরও জানান, পাকিস্তানে এই অর্জন ঐতিহাসিক। তাদের অর্জনে গোটা জাতি গর্বিত।

জাতির পক্ষ থেকে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তবে সরাসরি সাক্ষাৎ করে জাতির পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।’

আরও পড়ুনঃ   জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা

এ সময় তিনি জাতিতে একত্রিত করতে খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন এবং প্যারিস অলিম্পিকে উপদেষ্টা এবং শুভেচ্ছাদূত হিসেবে অংশ নেওয়ার কথা জানান। এ ছাড়া ইতালির মিলানে ২০২৬ এর শীতকালীন অলিম্পিকে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন।

সতীর্থ ক্রিকেটার ও কোচিং স্টাফের প্রশংসা করে অধিনায়ক নাজমুল শান্ত বলেন, ‘সংবর্ধনায় অংশ নিতে পেরে প্রতিটি খেলোয়াড় উচ্ছ্বসিত। এটা আমাদের পরবর্তীতে উৎসাহ দেবে।’ দেশের ক্রান্তিকালে এমন জয় পাওয়ায় ক্রিকেটারদের প্রশংসা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরও পড়ুনঃ   হরমুজ প্রণালি অতিক্রম করে এলএনজিসহ ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে

পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল-সবুজের দল। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও এসেছে ৬ উইকেটের অসামান্য এক জয়।

জয়ের পরপর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST