৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিদেশে থেকে মামলার আসামি: পুলিশ চেয়েছিল রিমান্ড, আদালত দিলেন জামিন

স্টাফ রিপোর্টার: মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামির রিমান্ডের আবেদন করেছিলেন। আর আসামিপক্ষের আইনজীবী চেয়েছিলেন জামিন। শুনানির পর আদালত রাজশাহীর এক আওয়ামী লীগ নেতাকে জামিন দিয়েছেন। জামিন পাওয়া এই আসামির নাম নাসিমুল হক নাসিম। তিনি রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন গোদাগাড়ী থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পুলিশের করা মামলায় আসামি হন নাসিম। ২ সেপ্টেম্বর রাতে নাসিমকে আটকের পর ৩ সেপ্টেম্বর থানায় মামলাটি করেন গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম। মামলার অভিযোগে বলা হয়, থানায় হামলায় অংশ নেন তিনি।

অথচ তখন নাসিম ছিলেন ভারতে। চিকিৎসার জন্য তিনি গত ৩ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে যান। চিকিৎসা শেষে তিনি ১৩ আগস্ট একই পথে দেশে ফিরে আসেন। গত বুধবার নাসিমের আইনজীবী গোদাগাড়ী থানার আমলি আদালতে নাসিমের জামিনের আবেদন করেন। তিনি নাসিমের ভারতে যাওয়ার ভিসা, যাওয়া-আসার সময় পাসপোর্টে ইমিগ্রেশনের সিল এবং চিকিৎসকের কাগজপত্র আদালতে দাখিল করেন।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

সেদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আসামির রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোদাগাড়ী থানার এসআই আনোয়ার হোসেন। এ সময় আদালত শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেন। পাশাপাশি ভারতে থাকা ব্যক্তি কীভাবে আসামি হলেন তার ব্যাখ্যা দিতে মামলার বাদী এসআই রেজাউল করিমকে আদালতে তলব করা হয়।

নাসিমের আইনজীবী সালাহউদ্দিন বিশ্বাস বলেন, আজ রোববার দুপুরে শুনানির সময় আদালতে দায়িত্বরত পুলিশের পরিদর্শক জিজ্ঞাসাবাদের জন্য আসামির রিমান্ড চান। আর আসামির আইনজীবী হিসেবে তিনি জামিন চান। এ সময় রাষ্ট্রপক্ষ ও কয়েকজন আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তবে শুনানির পর আদালতের বিচারক লিটন হোসেন আসামি নাসিমকে জামিন দেন। জামিনের কাগজপত্র পৌঁছানোর পর সন্ধ্যায় তাঁর মুক্তি পাওয়ার কথা।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত

আইনজীবী সালাহউদ্দিন বিশ্বাস বলেন, ভারতে থাকা ব্যক্তিকে আসামি করা নিয়ে আদালত বাদীর কাছে জানতে চান। তখন এসআই রেজাউল করিম আদালতকে বলেন, ৫০০-৬০০ জন ব্যক্তি থানায় হামলা চালিয়েছিলেন। সবাইকে চেনা যায়নি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া নাম নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ওই মামলা করা হয়।

এসময় আদালত যাচাই-বাছাই করে আসামি করার জন্য পুলিশের এই এসআইকে সতর্ক করেন। আদালত বলেন, ‘আপনারা এখনো আগের মতো থাকবেন না। আপনারা পরিবর্তন হন।’

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘ভারতে থাকা ব্যক্তি কীভাবে আসামি হয়েছেন তা তদন্তে জানা যাবে। তাঁর সম্পৃক্ততা না পেলে অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব : এলজিআরডি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

১০

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

১১

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

১২

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

১৩

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৪

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১৫

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১৬

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৭

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৮

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৯

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

২০

Design & Developed by: BD IT HOST