২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১৫৯ বছরের রেকর্ড ভাঙলেন ১৬ বছরের ফারহান

অনলাইন ডেস্ক: ১৮৬৫ সালে ওভালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই ম্যাচে ১০ উইকেট শিকার করেছিলেন ডব্লিউ জি গ্রেস। তখন তার বয়স ছিল ১৬ বছর ৩৩৯ দিন। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড এতদিন গ্রেসের দখলেই ছিল। তার এমন কীর্তির ১৫৯ বছর পর তা ভেঙে দিলেন ফারহান আহমেদ।

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ অভিষেক রাঙালেন তিনি ম্যাচে ১০ উইকেট নিয়ে। এতে দেড়শ বছরের পুরোনো সেই রেকর্ড ভেঙে দিলেন ফারহান। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড এখন ১৬ বছর ১৮৯ দিন বয়সী এই অফ স্পিনারের।

আরও পড়ুনঃ   ‘জোড়াতালির' অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক ইংল্যান্ড

কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’র ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে সারের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেট শিকার করেছিলেন ফারহান। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও জ্বলে ওঠলেন এই অফ স্পিনার। এবার পেয়েছেন ৩ উইকেট। সবমিলিয়ে ম্যাচে ২১৭ রানে ১০ উইকেট পেয়েছেন ফারহান।

আরও পড়ুনঃ   ঢাকা ও আশপাশের জেলায় ১৫ ঘণ্টা কারফিউ শিথিল :স্বরাষ্ট্রমন্ত্রী

ফারহান এই ম্যাচে রেকর্ড গড়েছেন আরও দুটি। ম্যাচটি খেলতে নেমে তিনি হয়ে যান প্রথম শ্রেণির ক্রিকেটে নটিংহ্যামশায়ারের সর্বকনিষ্ঠ ক্রিকেটার।

তাছাড়া সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নেওয়ার কীর্তিও গড়েন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST