২৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সাকিবকে গ্রেপ্তারের বিষয়ে যা বললেন আইন ‍উপদেষ্টা

অনলাইন ডেস্ক : পাকিস্তান-বাংলাদেশের রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালেই ঢাকায় একটি হত্যামামলায় আসামি করা হয় ক্রিকেটার সাকিব আল হাসানকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এ মামলায় ১৫৬ জনকে আসামি করা হয়েছে। এই ইস্যুতে আজ বুধবার (২৮ আগস্ট) কথা বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ প্রসঙ্গ টানেন। এ সময় তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হককে কারাগারে নিয়ে নির্যাতনের প্রসঙ্গও টেনেছেন।

আরও পড়ুনঃ   শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসিফ নজরুল বলেন, ‘এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশে রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আর আমিনুল রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে শুধু।’

তবে অতিউৎসাহি হয়ে তাকে গ্রেপ্তার করা হবে না বলেও নিশ্চিত করেন আইন উপদেষ্টা, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রণালায় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়।’

আরও পড়ুনঃ   প্রথম পাতা

প্রসঙ্গত, গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়। সাকিবকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST