১২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে সৌদি আরবে

অনলাইন ডেস্ক : পাসপোর্ট এমন এক ধরনের ভ্রমণ নথি, যা সাধারণত কোনও একটি দেশের সরকার প্রদান করে থাকে। আন্তর্জাতিক ভ্রমণের সময় এই নথিটি বাহক ব্যক্তির জাতীয়তা ও পরিচয়ও প্রত্যয়িত করে। তবে পাসপোর্ট ছাড়াই ভ্রমণের দ্বার হয়তো এবার খুলতে চলেছে।

আর সেই ভ্রমণের সুযোগ পাওয়া যেতে পারে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। মূলত সৌদি আরব এমন এক ধরনের ডিজিটাল নথি তৈরি করেছে যা যাত্রীদের পাসপোর্ট ছাড়াই দেশটিতে যাওয়ার সুযোগ দেবে।

গত বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যারবিয়ান বিজনেস।

আরও পড়ুনঃ   তুরস্কে পর্বতের চূড়ায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬৬

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব এমন এক ধরনের ডিজিটাল নথি তৈরি করেছে যার মাধ্যমে যাত্রীরা পাসপোর্ট ছাড়াই দেশে আসতে পারবে। রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এলইএপি ২০২৪ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে দর্শনার্থীদের জন্য ডিজিটাল এই নথি প্রদর্শন করছে সৌদির জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস।

এই ডিজিটাল ডকুমেন্ট সার্ভিসটি সৌদি আরবের নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীসহ সুবিধাভোগীদের দেওয়া ডিজিটাল এবং প্রযুক্তিগত সমাধানগুলোর একটি। এর আওতায় থাকা ব্যক্তিরা সৌদি আরবের অভ্যন্তরীণ নানা পরিষেবা পাবেন।

মূলত পরিষেবাটির লক্ষ্য হলো একটি একক বা ইউনিফাইড নম্বর দেওয়ার মাধ্যমে দর্শনার্থীদের সৌদি আরবে আগমন প্রক্রিয়া আরও সহজ করা। দর্শনার্থী বা ভ্রমণকারীরা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘অ্যাবশার’ ইলেকট্রনিক প্ল্যাটফর্ম থেকে তারা নিজেদের ডিজিটাল পরিচয় বা ইউনিফাইড নম্বর বের করার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ   অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির

এই ডিজিটাল পরিচয় দর্শনার্থী বা ভ্রমণকারদের মোবাইল ফোনের মাধ্যমে সৌদির মধ্যে তাদের সমস্ত গতিবিধিতে ব্যবহার করা যেতে পারে। আর এতে করে কোনও পাসপোর্ট থাকার প্রয়োজনীয়তা দূর হবে।

বিশ্বের সর্বাধিক অংশগ্রহণকারী প্রযুক্তি সম্মেলন এলইএপি ২০২৪ সম্মেলনে সৌদি অররবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অংশ নিয়ে উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী ডিজিটাল সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব তুলে ধরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST