১৭ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নেতার দল ত্যাগ

অনলাইন ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের এক নেতা দল ত্যাগ করেছেন। তিনি কামরুজ্জামান মাসুদ। দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। একই সাথে তিনি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। শনিবার দুপুরে কামরুজ্জামান মাসুদ তার বাসভবনের ছাদে বসে দুধ দিয়ে গোসল করেন।

এ নিয়ে তিনি বলেন, আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দলীয় চেয়ারম্যান নই। আমি কখনোই চাইনি ছাত্র-জনতার বিপক্ষে যেতে। গত ৪ আগস্ট দেবিদ্বার সদরে কি হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়েছে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন- বাংলাদেশ যে সকল ছাত্র-জনতা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রকাশ করা হবে। তাই দেবিদ্বার স্বাধীনতা চত্বরে শোক র‍্যালি ও শোক সভার আয়োজন করা হয়। সেখানে গিয়ে দেখলাম ছাত্র-জনতার সাথে তারা সংঘর্ষে জড়িত হয়েছে। আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম।

আরও পড়ুনঃ   রাশেদকে সমন্বয়ক হিসেবে নয়, যোগ্যতা বিবেচনায় নেওয়া হয়েছে

এর আগে তিনি বাড়িতে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বলেন, আমি সব সময় চেয়েছি আমার এই ফতেহাবদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।

আরও পড়ুনঃ   আইপিএলে ফের বিতর্ক : আউট হননি, রিভিউ-ও নিতে পারলেন না

আওয়ামী লীগ ত্যাগ করা নিয়ে কামরুজ্জামান মাসুদ আরও বলেন, দীর্ঘ দিন আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে মামলা-হামলা ছাড়া কিছুই পাইনি। আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। সব সময় একই দলের অন্য নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি স্বেচ্ছায় সংজ্ঞানে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। আমি আর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নই। আমি সমাজ সেবায় জড়িত থাকতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব : এলজিআরডি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

১০

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

১১

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

১২

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

১৩

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৪

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১৫

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১৬

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৭

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৮

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৯

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

২০

Design & Developed by: BD IT HOST