১৭ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সাবেক এমপি শিমুলসহ আ. লীগের ৬২ নেতা কর্মীর নামে মামলা

নাটোর প্রতিনিধি: নাটোরে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগের ৬২ নেতা কর্মীর বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে। সদর থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৪ জনকে আসামি করা হয়েছে।

আজ শনিবার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম আফতাব মামলা দুইটির পৃথক এজাহার দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার এজাহার গ্রহণ করে তা রেকর্ডের প্রক্রিয়া চলমান আছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুনঃ   নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

আসামিরা হলেন-সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল (৪৬), সাজেদুল ইসলাম সাগর (৪২), জাহিদুর রহমান জাহিদ (৪৫), জামিল হোসেন মিলন (৪২), সায়েম হোসেন উজ্জল (৪৮), খোকন মিয়াজী (৪৭), মলয় কুমার রায় (৪২), আমিনুল ইসলাম আজম (৫৮), রাশেদুল ইসলাম কোয়েল (৩২), কানন (২৮), গোলাম কিবরিয়া সেলিম (৩৩), সজিব (৩৫), সবুজ (৩৫), সৌমেন (৩৮), রাসু (৩২), শিহাব, স্বপন (২৪), হৃদয় (২২), আলিফ (২২), জনি (২৭), সুমন (৩৩), সুমন মৃধা (৩৩) প্রমুখ।

বাদী মো. সাইফুল ইসলাম আফতাব জানান, গত বছরের ২৯ অক্টোবর মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়িতে ফেরার সময় স্টেশন এলাকার তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে ১০ / ১২ জন মোটরসাইকেল নিয়ে এসে তার পথ রোধ করে। পরে তাকে এলোপাতাড়ি মারধর ও গুলি করে ফেলে রেখে যায়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অপর বাদী ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, চলতি বছরের ১৩ মার্চ দুপুরে কোটে একটি মামলার হাজিরা শেষে সিংড়া যাওয়ার সময় সদর উপজেলার সড়ক ও জনপথ ভবনের সামনে ১০ / ১২ জন প্রাইভেটকার ও হাইস গাড়িতে করে এসে তার মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি মারধর ও গুলি করে ফেলে রেখে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST