১৫ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে শপিং ব্যাগ থেকে গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে রাস্তার পাশে পড়ে থাকা শপিং ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। উদ্ধার করা অস্ত্র ও গুলির মধ্যে একটি রিভলবার, তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, পিস্তলের ২৮ রাউন্ড গুলি ও শটগানের সাতটি গুলি রয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলার নওপাড়া ইউনিয়নের তোতার পাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   শহীদ উসমান হাদির আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণা—আবুল কালাম আজাদ

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের তোতাপাড়া কালভার্টের পাশে পরিত্যক্ত শপিং ব্যাগে অস্ত্র গুলি দেখতে পায় এলাকার লোকজন। পরে থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনী এসে ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। স্থানীয়রা থানায় খবর দিলে সেনাবাহিনী ও পুলিশ সেখানে গিয়ে একটি রিভলবার, তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, পিস্তলের ২৮ রাউন্ড গুলি ও শটগানের ৭টি গুলি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে ৫টি আসনে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

সেনাবাহিনীর সার্জেন্ট অফিসার ওহায়েস কেরানী বলেন, অস্ত্রের খবরটি সর্বপ্রথম স্থানীয়রা থানায় জানায়। থানা-পুলিশ আমাদের খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে সেগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১১

ভূমিকম্পে কাঁপল দেশ

১২

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৩

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৪

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৫

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৬

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৭

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

১৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১৯

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

২০

Design & Developed by: BD IT HOST