৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জামিন পেলেন ৫ এইচএসসি পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আদালত থেকে জামিন পেয়েছেন পাঁচজন এইচএসসি পরীক্ষার্থী। শনিবার দুপুরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজশাহীর বিভিন্ন থানায় হওয়া মামলায় ওই শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, তিন শিক্ষার্থীর জামিন হয়েছে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে। তাঁরা হলেন আহনাফ আকিব অরণ্য, রাব্বি ও রাকিবুর রহমান। তাঁদের মধ্যে অরণ্য ও রাব্বি রাজশাহী মহানগরীর মতিহার থানার মামলার আসামি। আর রাকিবুর রহমানের মামলা নগরীর বোয়ালিয়া থানার। শনিবার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক শফিউল আলম তা মঞ্জুর করেন।
এদিকে রাজশাহী জেলা আদালতের পরিদর্শক আমান উল্লাহ বলেন, জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। আদালতের বিচারক হাদিউজ্জামান তাঁদের জামিন মঞ্জুর করেন।
এ দুই শিক্ষার্থী হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার একটি মামলার আসামি ইমরান ফরহাদ ও পুঠিয়া থানার মামলার আসামি সৌরভ আলী। আদালতে জামিনের আদেশ হওয়ার পর স্বজনেরা এই শিক্ষার্থীদের মুক্তির জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষা করছিলেন।
গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি আটক ব্যক্তিদের মধ্যে কেউ এইচএসসি পরীক্ষার্থী থাকলে পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে সরকার তাঁদের আইনি সহায়তা দেবে।

আরও পড়ুনঃ   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১০

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৩

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৫

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৮

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৯

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST