২৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় পদ্মায় নতুন পানিতে জাল দিয়ে মাছ ধরছেন বাবলু

বাঘা প্রতিনিধি: বর্ষা মৌসুমে কোনো কাজ নেই। কী করবে ভেবে পাচ্ছিলাম না। অবশেষে বাজার থেকে একটি জাল কিনে এনে পদ্মায় মাছ ধরতে যান বাবলু হোসেন। পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর পদ্মা নদীতে জাল দিয়ে মাছ শিকার করার সময় কথা হয় তার সাথে। পদ্মায় নতুন পানি আসায় জাল দিয়ে মাছ ধরছেন বাবলু। দুই সপ্তাহ থেকে পদ্মার নতুনভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নদীবেষ্টিত পদ্মার চর। নদী ভাঙনগ্রস্ত ও সহায়সম্বলহীন মানুষরাই চরে অবস্থান করে। কিছু কিছু চরে স্থায়ী জনবসতি গড়ে উঠেছে। আবার কিছু কিছু চরে অস্থায়ী বসতি রয়েছে।
বর্ষা মৌসুমে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নিচু চর এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করা সম্ভব হয় না। তবুও তারা জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। এরমধ্যে কেউ জাল পেতে আবার কেউ নৌকা নিয়ে মাছ ধরতে দেখা গেছে।
পদ্মার মধ্যে ১১টি চর রয়েছে। ওইসব চরের বেশির ভাগ বাসিন্দা ভূমিহীন অসহায় খেটে খাওয়া মানুষ। তারা প্রতিনিয়ত প্রকৃতির খামখেয়ালি রূপকে বরণ করে বসবাস করছে। আর এদের মধ্যে বেশির ভাগ মানুষ শুকনো মৌসুমে কৃষি কাজ আর বর্ষা মৌসুমে মাছ ধরে জীবন-জীবিকা নির্বাহ করে থাকে।
বাবলু হোসেন বলেন, দীর্ঘদিন থেকে সংগ্রাম করছেন। কৃষি কাজ করে সংসার চালায়। ঘরে শুধু বসে থাকলে সংসার চলবে না। তার তিন ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ ৬ সদস্যের পরিবার। জীবন বাঁচানোর তাগিদে সংগ্রাম করে চলেছে। এসময় কোন কাজ নেই। তার বেশ কিছু জমি ছিল। গতকয়েক বছরে পদ্মা জমিগুলো গ্রাস করে নিয়েছে। পদ্মায় দুই সপ্তাহ আগে নতুন পানি এসেছে। তাই বাঘা হাট থেকে একটি নেট জাল কিনে বাঁশের সাথে জাল বেধে পদ্মা নদীতে মাছ শিকার করেন। বাবলু রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর গ্রামের লালু প্রামানিকের ছেলে।
পাকুড়িয়া ইউনিয়নের মেম্বার আমিরুল ইসলাম বলেন, সে পদ্মায় মাছ শিকারের পাশাপাশি কৃষি কাজ করে সংসার চালায়। চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিজুল আযম বলেন, পদ্মার চরের মধ্যে ১১টি চর নিয়ে চকরাজাপুর ইউনিয়ন গঠিত। পদ্মায় নতুন পানি বাড়ছে। এরপরও কেউ নৌকা আবার কেউ জাল নিয়ে মাছ ধরে জীবন যাবন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST