১৭ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

কোনো ম্যাচ না খেলেও সুখবর পেলেন সাকিব

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এখন পর্যন্ত মাঠে নামা হয়নি বাংলাদেশ দলের। যদিও এই সময়ে টাইগার ক্রিকেটাররা খেলছেন বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। যার মধ্যে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা খেলছেন লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং সাকিব আল হাসান খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। সেখানে বসেই টাইগার এই অলরাউন্ডার আইসিসির সুখবর পেলেন। যদিও এর ভেতর তিনি কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি।

আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিং আজ (বুধবার) হালনাগাদ হয়েছে। যেখানে দেখা যায়, টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাকিব উঠে এসেছেন ৪ নম্বরে, বর্তমানে তার রেটিং পয়েন্ট ২০৬। ২২২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ   অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ২১১ ও ২০৮ রেটিং নিয়ে যথাক্রমে দুই ও তিনে আছেন মার্কাস স্টয়নিস ও সিকান্দার রাজা। স্টয়নিস-রাজা দুজনেই সাকিবের মতো একধাপ করে এগিয়েছেন। এদিকে, জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন শুভমান গিল। ওই সিরিজে ভারতীয় তরুণ দলের অধিনায়কত্ব করা গিল টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন।

আরও পড়ুনঃ   লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা আ. লীগের নেতা-কর্মীদের

ভারতীয় এই ব্যাটারের রেটিং পয়েন্ট বর্তমানে ৫৩৩। সিরিজে সর্বোচ্চ ১৭০ রান করেছেন তিনি। ৭৯৭ রেটিং নিয়ে আগের মতোই দুইয়ে আছেন সূর্যকুমার যাদব। চার ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছেন আরেক ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST