১৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন চাঁপাইনবাবগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে দশটার সময় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের আওতায় ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট কৃষি’ স্লোগানকে সামনে রেখে এই মেলার উদ্বোধন করা হয়। কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি, সাবেক উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন।
কৃষি প্রযুক্তি মেলা আগামী ১৭ জুলাই সমাপ্ত করা হবে বলে জানান কৃষি অফিস। মেলায় মোট ২৪ টি স্টল বিভিন্ন কৃষি উপকরণ, যন্ত্রপাতি এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শিত করা হয়। পাশাপাশি গ্রীষ্মকালীন এবং বারোমাসি ফলের সমাহার পরিলক্ষিত হয়।
বাংলাদেশকে কৃষিতে সমৃদ্ধ করতে সবার সহযোগিতা কামনা করেন উপজেলা কৃষি অফিসার সুলতান আলী। কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনের পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি করা পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST