১২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

শেরপুরে কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা: পুলিশ

বগুড়া প্রতিনিধি: হত্যার আগে কিশোর তামিমকে (১৪) ধর্ষণ করেছিলেন এমদাদুল। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই তাকে শ্বাস রোধ করে হত্যার পর বস্তায় লাশ ভরে পুকুরে ফেলে দেওয়া হয়। বগুড়ার শেরপুরে তামিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির জবানবন্দির বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার পুলিশ সুপার জাকির হাসান তাঁর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মৃত কিশোর তামিম উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের মুকুল হোসেনের ছেলে। সে কেল্লাপোষীর আইডিয়াল স্কুল ও কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র। গতকাল বৃহস্পতিবার সকালে একটি পুকুর থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও পুলিশের তথ্যসূত্রে জানা যায়, তামিম বাড়িতে মা আর দাদির সঙ্গে থাকত। গত বুধবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সারা দিন খোঁজাখুঁজির পর না পেয়ে রাত ৮টার দিকে শেরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা সুফিয়া খাতুন। এরপর পুলিশ ও তামিমের পরিবার তাকে খোঁজাখুঁজি করে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

একপর্যায়ে সকাল ৮টার দিকে দক্ষিণ আমইন গ্রামের মান্নানের পুকুরের পাহারাদার এমদাদুল (২২) পুকুর মালিককে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ দেন যে, পুকুরে একটি পাটের বস্তা ভাসছে। পুকুর মালিক আব্দুল সেখানে গিয়ে চটের বস্তাটি পানি থেকে মুখ খুললে লাশ দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেলে নিহতের বাবা শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পুকুরের মালিক মান্নান ও পাহারাদার এমদাদুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমদাদ হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী বাপ্পি ঢাকায় গ্রেফতার

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তামিম পুকুর পাড়ে গেলে এমদাদ তামিমকে ধর্ষণ করে। তামিম কান্নাকাটি ও চিৎকার শুরু করলে এমদাদ তার গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তীকালে সে তামিমের লাশ বস্তায় ভরে পাশের পুকুরে নিয়ে ফেলে দেয় এবং প্রতিদিনের মতো স্বাভাবিক কাজকর্ম করতে থাকেন।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST