১১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

তানোরে ট্রাকের ধাক্কায় মাইক্রো চালকের মৃত্যু ট্রাকসহ চালক ও হেলহার আটক

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: h; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 174.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোরে ট্রাকের ধাক্কায় মাইক্রো চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় (ট্রাক ঢাকা মেট্রো ট-১৬-১৩৮৫) সহ চালক ও হেলহারকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। নিহত মাইক্রো চালকের নাম বিদ্যুৎ হোসেন (২০)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউপির মহানগর গ্রামের আবু বাক্কারের পুত্র।
এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে ট্রাক চালক কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা (তাজপুর) গ্রামের মৃত তাহের মন্ডলের পুত্র সাইফুল ইসলাম (৩০) ও হেলপার একই উপজেলার গাছের দিয়াড় (টলটলিয়া পাড়া) গ্রামের জানু মন্ডলের পুত্র জাহিদ (১৬) কে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কামারগাঁ থেকে ভাড়া নিয়ে রাজশাহীতে যান। রাজশাহী থেকে ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে তানোর উপজেলার লব্যাতলা নামক স্থানে আসামাত্র মাইক্রোটির তেল ফুরিয়ে গেলে মাইক্রো চালক মাইক্রোটি রাস্তায় দাড় করিয়ে চালক মাইক্রোটির পেছনে দাড়িয়ে ছিলেন। এসময় রাত সোয়া ১২টার দিকে তানোর উপজেলার কৃষ্ণপুর থেকে বগুড়া গামী ধান বোঝাই ট্রাকটি মাইক্রো ও চালককে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মাইক্রো চালকের মৃত্যু হয়। এবং মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের সামনের গ্লাস ভেঙে যাওয়ায় ট্রাকটি আর সেখান থেকে যেতে পারেনি।
এসময় সাথে থাকা মাইক্রোর লোকজন মাইক্রো তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ পরে খবর পেয়ে তানোর থানা পুলিশ লাশ উদ্ধার ও মাইক্রোসহ ট্রাক ও চালকসহ হেলপারকে আটক করে থানায় নিয়ে যান।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক চালক, হেলপারকে আটক করা হয়েছে এবং ট্রাক জব্দ করা হয়েছে। এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে ২জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। আটককৃত দের আদালতের সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST