১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিলেন সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ সোমবার এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন, দেশের প্রেসিডেন্টের পদে থাকা অবস্থায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন, সেসবের ক্ষেত্রে দায়মুক্তি ভোগ করবেন তিনি।

তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, সেসবের ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না ট্রাম্প।

২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ প্রদান, কর ফাঁকি এবং রাষ্ট্রের গোপন নথি সরানোর অভিযোগে সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে। কর ফাঁকি, সম্পদের তথ্য গোপন ও ২০১৫ সালের নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদানের ঘটনায় নিউইয়র্কের একটি আদালত ইতোমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ এনেছে। সেসব অভিযোগের বিচারকাজও চলমান রয়েছে।

আরও পড়ুনঃ   বাণিজ্য ও রাশিয়ার তেল নিয়ে মোদির সঙ্গে কথা বলেছি: ট্রাম্প

সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, তা অনুসারে নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা ও রাষ্ট্রের গোপন নথি সরানোর বেলায় দায়মুক্তি পেতে পারেন ট্রাম্প; কিন্তু স্টর্মি ড্যানিয়েলস, কর ফাঁকি, ও সম্পদের তথ্য গোপন বিষয়ক মামলাগুলোতে তা ঘটবে না।

যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন ৬ সদস্যের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করে। এ রায়ের ফলে ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগের মামলাটি এখন স্বয়ংক্রিয়ভাবে ফের নিম্ন আদালতে চলে যাবে। এতদিন এটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল।

ফলে এই মামলার বিচারকাজও দীর্ঘসূত্রিতার মধ্যে পড়বে।
সুপ্রিম কোর্টের যে ৬ সদস্যের বেঞ্চ রায় ঘোষনা করেছেন, তাদের মধ্যে ৩ জন রায়ে সমর্থন জানানো থেকে বিরত ছিলেন। এই তিনজনের মধ্যে অন্যতম বিচারপতি সোনিয়া সোটোমেয়র এএফপিকে এ প্রসঙ্গে বলেন, ‘শুধুমাত্র প্রেসিডেন্ট পদে থাকার কারণে কোনো ব্যক্তি অপরাধ থেকে দায়মুক্তি পাচ্ছেন— এমনটা এই দেশের ইতিহাসে এর আগে কখনও ঘটেনি। আমার মনে হয়েছে— এই রায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থি। তাই আমি এতে সমর্থন জানাইনি।’

আরও পড়ুনঃ   পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা, গ্রেপ্তার ৩

প্রধান বিচারপতি জন রবার্টসসহ বর্তমানে মার্কিন সুপ্রিম কোর্টে যেসব বিচারপতি রয়েছেন, তাদের অর্ধেকই নিয়োগ পেয়েছিলেন ট্রাম্পের আমলে। জন রবার্টসকেও প্রধান বিচারপতি করেছিল ট্রাম্প প্রশাসনই।

নিউইয়র্কের যে আদালতে ট্রাম্পের ৩৪টি অভিযোগের বিচার চলছে, সেসব অভিযোগের রায় আগামী ১১ জুলাই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।-সূত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST