১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় ভূয়া দলিলে আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ

হেলাল উদ্দিন, বাগমারা: বাগমারায় প্রবাসী হাবিবুর রহমান ও তার প্রতারক ভাই মাষ্টার আব্দুল লতিফের বিরুদ্ধে আদালতের রায় অমান্য করে ভূয়া দলিলের মাধ্যমে রাস্তা করার নামে ইট বিছিয়ে এক ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ ওঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে ওই ব্যবসায়ী ফিরোজুল ইসলাম রাজু স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর ইউপি চেয়ারম্যান থানা পুলিশ ও গ্রামপুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। গোবিন্দপাড়া ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ গ্রামের মৃত আব্দুল ছাত্তারের প্রতারক ছেলে দামনাশ দাখিল মাদরাসার সহকারি শিক্ষক আব্দুল লতিফ ও তার ভাই ইতালি প্রবাসী হাবিবুর রহমান একই গ্রামের আমির উদ্দিনের ছেলে ফিরোজুল ইসলাম রাজু ও শাহ জালাল রানার ভোগ দখলীয় জমি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে ১৭২৩০/১৯৬৮ নম্বরের একটি ভূয়া দলিল দাখিল করে আদালতে একটি মামলা করেন। ওই দলিল সম্পাদনে ইংরেজি দুটি তারিখ ১২/১২/১৯৬৮ ও ৩১/০১/১৯৬৯ এবং বাংলা তারিখ ১৫/০৫/১৯৭৫ উল্লেখ করা হয়েছে। কিন্তু বাংলা ১৫/০৫/১৯৭৫ তারিখ ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এছাড়া ওই দলিলে কম্পিউটারাইজড ডিজিটাল সিলমোহরে বাংলা ও ইংরেজিতে রেজিষ্ট্রার বানান ভূলসহ বিভিন্ন ধরনের অসঙ্গতি রয়েছে। কিন্তু বাস্ততে ১৯৬৮ সালে পাকিস্তান আমলে কম্পিউটারাইজড ডিজিটাল সিলমোহর ছিল না। কাজেই এতসব অসঙ্গতিপূর্ণ দলিল বিশ^াসযোগ্য নয় এবং দলিলটি জাল প্রতীয়মান হয়েছে মর্মে দলিলটি জব্দ করে আদালতের বিজ্ঞ বিচারক মারুফ আল্লাম মামলাটি খারিজ করে দেন। এছাড়া প্রতারনার দায়ে মাষ্টার আব্দুল লতিফকে পুলিশ আটক করে কারাগারে পাঠায়। এরপর মাষ্টার আব্দুল লতিফ বিতর্কিত ওই জমিতে তিনি বা তার কোনো ওয়ারিশ যাইবে না বা যাব না মর্মে অঙ্গীকার দিয়ে সম্প্রতি জামিন পান। কিন্তু জামিনে আসার পর তার প্রবাসী ভাই হাবিবুর রহমান, আবুল কাশেম, আব্দুল হাদী এবং ভাগিনা মান্দার বেলাল উদ্দিনসহ ১৫-১৬ জন ভাড়াটিয়া সন্ত্রাসী ক্ষমতার দাপট দেখিয়ে শনিবার রাস্তা করার নামে ইট বিছিয়ে ওই জমি দখলের চেষ্টা করে।
এ বিষয়ে মাষ্টার আব্দুল লতিফ বলেন, তার এক ভাই বিদেশে থাকে এবং তাদের দুটি ট্রাক রয়েছে। এ কারণে ১৫ ফিট প্রস্ত রাস্তার প্রয়োজন হওয়ায় তারা নিজ খরচে ওই জমিতে ইট বিছিয়ে রাস্তা তৈরির চেষ্টা করলে ইউপি চেয়ারম্যান ও পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছেন বলে তিনি স্বীকার করেন। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে বলে থানার ওসি অরবিন্দ সরকার সাংবাদিকদের জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST