১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

প্রবাসী আয়ে নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক: প্রবাসী বাংলাদেশিরা বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে ২ হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দুই লাখ ৮২ হাজার কোটি টাকা। রেমিট্যান্স অঙ্কে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ এটি। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ডলার। সোমবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সদ্য সমাপ্ত জুন মাসে ২৫৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। একক মাসের হিসাবে জুনের প্রবাসী আয়ের এ অঙ্ক ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ।
খাত সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর ঈদের আগে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। কোরবানির ঈদের আগে জুনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে।
গেল অর্থবছরের প্রথম মাস অর্থাৎ ২০২৩ সালের জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর ১৯৩ কোটি ডলার, ডিসেম্বরে ১৯৯ কোটি ডলার, জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৬০ লাখ ডলার, মার্চ মাসে ব্যাংকিং চ্যানেলে আসে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার, এপ্রিলে আসে ২০৪ কোটি ডলার, মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার এবং শেষ মাস জুনে ২৫৪ কোটি ডলারের রেমিট্যান্স দেশে এসেছে।
গত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা অর্থবছর হিসাবে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।

আরও পড়ুনঃ   খেলার মাঠে ‘হার্ট অ্যাটাকে’ রাবি শিক্ষার্থীর মৃত্যু

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম বাড়ল সব ধরনের জ্বালানি তেলের

তানোর পৌরসভা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

সোমবার বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা

রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব শিশুসহ আহত ৫: পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ

‘নিজেদের হাতেই পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১০

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

১১

রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

১২

নেতৃত্ব নির্বাচনে ভোটযুদ্ধ: ৪৬ প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজশাহী চেম্বারে ভোট

১৩

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

১৫

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

১৬

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

১৭

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

১৮

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

১৯

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST