৩০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

মামা পরিচয়ে প্রেমিককে বাড়িতে রাখেন প্রবাসীর স্ত্রী, প্রেমিকা খুন

স্টাফ রিপোর্টার : নাটোরের লালপুর উপজেলার কামারহাটি তেনাচুরা এলাকার দুবাই প্রবাসী মো. সোহানুর রহমানের স্ত্রী শিউলি খাতুনকে (২৩) হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক জাকির হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নিহত শিউলির মোবাইল ফোন, দুই জোড়া রূপার নুপুর, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের নাকফুল, দুটি রূপার আংটি, এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে।

রোববার (৩০ জুন) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃত মো. জাকির হোসেন সুনামগঞ্জের গচিয়া গ্রামের মো. বিলাল মিয়ার ছেলে। রোববার দুপুরেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (২৯ জুন) সকালে লালপুর উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামের নিজ বাড়ি থেকে শিউলি খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ   জনগণের টাকায় উন্নয়ন প্রকল্পে কোনো অনিয়ম চলবে না: এমপি মিলন

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুবাই প্রবাসী মো. সোহানুর রহমানের স্ত্রী শিউলি খাতুন প্রায় এক মাস আগে গাজীপুরের কোনাবাড়ীতে তার বোন সোনালী খাতুনের ভাড়া বাসায় বেড়াতে যান। সেখানে জাকির হোসেনের সঙ্গে পরিচয় হয় তার। পরবর্তীতে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জাকির ও শিউলির মধ্যে। এরপর গত ২৬ জুন জাকির হোসেন পরকীয়া প্রেমের সূত্র ধরে গাজীপুর থেকে প্রথমবারের মতো লালপুরে শিউলির বাড়িতে মামা পরিচয়ে বেড়াতে আসেন। প্রতিবেশীরা জিজ্ঞাসা করলে মামা হিসেবে পরিচয় করিয়ে দেন শিউলি।

আরও পড়ুনঃ   নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ১৪

পুলিশ সুপার বলেন, ২৯ জুন ভোরে শিউলির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয় পরকীয়া প্রেমিক জাকিরের। একপর্যায়ে জাকির শিউলির গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যান। পরে নিহত শিউলির ভাই মো. রফিকুল ইসলাম (৩৪) লালপুর থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ আসামিকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালায়। এক পর্যায়ে ওইদিন (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST