২৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্ক, বিমান থেকে নামানো হলো যাত্রীদের

অনলাইন ডেস্ক : ভারতের দিল্লি বিমানবন্দরে আজ একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্কের খবর। এ দিন কলকাতা থেকে পুনেগামী এয়ার এশিয়া (আই৫-৩১৯) বিমানে বোমাতঙ্ক ছড়ায়।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সেই বিমানে প্রায় একশোর বেশি যাত্রী ছিল। বোমাতঙ্কের খবর ছড়াতেই সব যাত্রীকে তড়িঘড়ি করে বিমান থেকে নামিয়ে আনা হয়। ইতোমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্ট (সিআইএসএফ)। ওই বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের

এদিকে, বিমানবন্দরে বোমাতঙ্কের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসে বম্ব স্কোয়াড। যে বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে, তার কোনও অংশে বিস্ফোরক রয়েছে কি না সেটি খতিয়ে দেখেন তারা। ইতোমধ্যে এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, আজ সকালে কলকাতা থেকে পুনের উদ্দেশে রওনা দেওয়ার জন্য তৈরি হচ্ছিল বিমানটি। রওনা দেওয়ার কিছুক্ষণ আগে জানা যায়, ওই ফ্লাইটের ভেতর বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। ঘটনাস্থলে হাজির হয় সিআইএসএফ এবং বম্ব স্কোয়াড। তদন্তে নেমেছে বিমানবন্দর কর্তৃপক্ষও।

আরও পড়ুনঃ   সুইডেনে সাইবার হামলা : ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত

এই প্রথম নয়, এর আগেও কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। গত এপ্রিল মাসের দিকে পরপর বোমা হুমকি এসেছিল। এছাড়া, এ মাসেই কলকাতার এসএসকেএম হাসপাতালে বোমাতঙ্ক ছড়ায়। ইমেল মারফৎ বোমা রাখার হুমকি দেওয়া হয়েছিল বলে জানা যায়। হাসপাতালের অ্যাকাডেমিক ভবনে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়। এই হাসপাতালের পাশাপাশি রাজ্যের আরও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা রাখার হুমকি দিয়ে ই-মেইল এসেছিল বলে জানিয়েছিল সেখানকার পুলিশ। যদিও সেখানে কোনও বোমা পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

১১

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

১২

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

১৩

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

১৪

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১৬

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৭

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৮

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৯

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST