২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে

অনলাইন ডেস্ক : সাইবার সিকিউরিটি আইনের পরিবর্তন করে তৈরি করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ দেশের মানুষের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। বর্তমান সরকারের উদ্যোগে প্রণয়ন করা ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া অনুমোদনের পর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

একইসঙ্গে নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে তারা।

বুধবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ বলেন, সরকারের এমন সিদ্ধান্ত বাংলাদেশের গ্রাহকদের জন্য নতুন বিজয়।

আমরা দীর্ঘ কয়েক বছর ধরে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছিলাম। তবে সম্প্রতি আমরা সংবিধানে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে এবং নাগরিকের তথ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা দিয়েছি। যার প্রতিফলন ঘটেছে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪’ এর মাধ্যমে।

আরও পড়ুনঃ   বাগমারায় ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান ও অর্থদণ্ড

তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই অধিকার সংবিধানেও সংযুক্ত করা হবে। সকলের জন্য সমান অধিকার অর্থাৎ সবাই যেন ইন্টারনেট পরিসেবার ভেতরে আসে সে ব্যবস্থা করতে হবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন করতে দ্রুতগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সকলের অধিকার প্রতিষ্ঠা করা হোক।

এর আগে, গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের ১৭তম বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নিশ্চিত থাকুন, নতুন যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, এর মাধ্যমে সাইবারস্পেস যেমন সুরক্ষিত হবে, আমাদের সবার জন্য, ঠিক তেমনি এটি আমাদের গণমাধ্যমের স্বাধীনতাকে সুরক্ষিত করবে।

আরও পড়ুনঃ   স্বামী হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

আগের সাইবার নিরাপত্তা আইনে থাকা সব বিতর্কিত ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ করা হয়েছে উল্লেখ করে শফিকুল আলম আরও বলেন, এটি কোনোভাবেই স্বাধীনতাকে সংকুচিত করবে না। এ বিষয়ে আমি নিশ্চিত, আপনারাও নিশ্চিত থাকতে পারেন। আগের সাইবার নিরাপত্তা আইনে যেসব বিতর্কিত ক্লজ (ধারা) ছিল, সেসব বাদ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST