২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শুরু হলো রাজশাহী বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ

স্টাফ রিপোর্টার : ম্যাট ঢালাই এর মধ্যদিয়ে রাজশাহী বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হলো আজ (০২ জানুয়ারি)।রাজশাহী শহরেরকাশিয়াডাঙ্গাস্থ ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে ৩৩ শতক জমির ওপর তথ্য কমপ্লেক্স নির্মিত হচ্ছে। আজ সকালে নির্মাণ কাজ শুরুর সময় জেলা তথ্য অফিস ও আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এর কর্মকর্তা-কর্মচারী ও গণপূর্ত দপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলী উপস্থিত ছিলেন। গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ’প্রকল্পের অধীন এ ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।রাজশাহী জেলা তথ্য অফিস ও আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) জন্য অফিস অবকাঠামো ছাড়াও সাততলা ভবনে আধুনিক সিনে কমপ্লেক্স, ডিজিটাল ল্যাব ও ডিজিটাল আর্কাইভ, অডিও ভিজুয়াল সার্পোট সম্বলিত এডিটিং প্যানেলসহ পূর্ণাঙ্গ মিডিয়া হাব, কনফারেন্স হলসহ প্রশিক্ষণ হল থাকবে। পনেরো মাসের মধ্যে ভবনটি নির্মাণ শেষ হবে মর্মে নির্মাণ সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST