১৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাবিতে সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার ছিড়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন রাবি ছাত্রদল।

রাবি প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার ছিড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মানববন্ধন শেষে ছাত্রদলের নেতৃকর্মীরা উপাচার্যের কাছে স্মারকলিপিও প্রদান করেছে।

সোমবার দুপুর একটায় ক্যাম্পাসের প্যারিস রোডে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেয়। এসময় রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহীসহ নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন,রাবি ক্যাম্পাসে বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। সে কারনে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে।আম্মারের মানসিক রোগে আক্রান্ত। একই সাথে সে একজন নার্সাসিস্ট।তাই সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে রাবি প্রশাসনকে। ২৪ ঘন্টার মধ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা না করলে ছাত্রদলের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধন শেষে আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন ও মনোসামাজিক সহায়তার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাবি প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করে।

আরও পড়ুনঃ   স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টানানো ব্যানার গতকাল রোববার ছিড়ে ফেলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার।

আরও পড়ুনঃ   এনসিপি কোনো জোটে যাচ্ছে না : নাহিদ ইসলাম

জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার ছিড়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন রাবি ছাত্রদল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

২

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

৪

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

৫

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৬

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৮

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৯

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১০

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

১১

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

১২

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

১৩

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

১৪

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৭

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST