১৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রানআউটের দুটি সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক ভারতে

অনলাইন ডেস্ক : দু’দিন আগে শুরু হয়েছে ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) বা নারী আইপিএলের তৃতীয় আসর। গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষ বলে রোমাঞ্চকর জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। শেষ ডেলিভারিতে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ২ রান, দিল্লি সেই রান নিতে সক্ষমও হয়েছিল। তবে সেটি রানআউট ছিল কি না তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিতর্ক উঠেছে পুরো ম্যাচে এমন দুটি রানআউটের সিদ্ধান্ত নিয়ে।

দ্বিতীয় ইনিংসের শেষ বলে কাভার অঞ্চলের ওপর দিয়ে বল তুলে দিয়ে দৌড় দেন দিল্লির অরুন্ধতি রেড্ডি। তাদের দুই রান নেওয়ার চেষ্টায় দৌড়ে গিয়ে বলটা নিয়ে উইকেটরক্ষকের দিকে ছুড়ে দেন মুম্বাইয়ের অধিনায়ক হারমনপ্রীত কৌর। পুরো ডাইভ দিয়ে ক্রিজে ঢোকার চেষ্টা করেন অরুন্ধতী। অনেকক্ষণ দেখে তৃতীয় আম্পায়ার নট-আউট দেন। ফলে জিতে যায় দিল্লি। যদিও একটি অংশের দাবি– হারমনের ছোড়া বলটা দিয়ে যখন স্টাম্প ভেঙে দেওয়া হয়, তখন অরুন্ধতীর ব্যাটটি পুরোপুরি ক্রিজের মধ্যে ঢোকেনি। ‘অন দ্য লাইন’ ছিল। বেল না ওঠায় সম্ভবত আউট দেননি তৃতীয় আম্পায়ার। যদিও জ্বলে উঠেছিল স্টাম্প বেল।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় ডাম ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

বিতর্ক রয়েছে দিল্লির ইনিংসে ১৯তম ওভারের পঞ্চম বলে রানআউট না দেওয়া নিয়েও। দিল্লির দুই ব্যাটার নিকি প্রসাদ এবং রাধা যাদবের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়ে হয়। দুজনেই বলের দিকে তাকিয়ে দৌড়াতে থাকায় আচমকা পেছনে ঘুরে যান রাধা। ততক্ষণে নিকি প্রায় তার কাছে চলে আসেন। নন-স্ট্রাইকার এন্ডে বলটা এলে নিশ্চিতভাবে উইকেট হারাতো দিল্লি। কিন্তু সেটি দেওয়া হয় স্ট্রাইকার এন্ডে। উইকেট বাঁচাতে রাধা ডাইভ দিলেও ক্রিজে ঢোকার সময় তার ব্যাটটি মাটি থেকে উঁচু হয়ে ছিল।

ফলে রানআউটের জন্য আবেদন করেন মুম্বাইয়ের খেলোয়াড়রা। তাতে দেখা যায় যে ক্রিজে ঢোকার সময় রাধার ব্যাটটা উঁচু হয়ে আছে। ব্যাটটি মাটিতে ঠেকে ছিল না। তৃতীয় আম্পায়ার নট-আউট দিলেও কারও কারও দাবি– এলইডি স্টাম্পের আলো যখন জ্বলে ওঠে, তখন রাধার ব্যাট শূন্যে ছিল। আর নারী আইপিএলের নিয়ম অনুযায়ী– সেটা নিশ্চিতভাবে আউট হওয়া উচিৎ।

আরও পড়ুনঃ   স্বাস্থ্যের সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

এমন সিদ্ধান্তের সমালোচনা করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ মাইক হেসন বলেন, ‘আমি নিশ্চিত নই কেন আম্পায়ার আজ (গতকাল) রাতে সিদ্ধান্ত নিয়েছেন যে জিঙ্গার বেলের (ইলেকট্রিক) নিয়ম প্রয়োগযোগ্য নয়? যদি বেলের আলো জ্বলে ওঠে, তার মানে তখন উইকেট বিচ্ছিন্ন। এটাই প্লেয়িং কন্ডিশন। ম্যাচের শেষ ১০ মিনিটে এমন বিভ্রান্তি তৈরি হয়েছে, যা আগে কখনোই দেখিনি।’

একই মত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা লিসা স্থালেকর। তিনি বলেন, ‘নিয়মটা কি ভুল বুঝলাম? ওই দুটো কি রানআউট ছিল নাকি না?’

তবে বিতর্ক ওঠা থার্ড আম্পায়ারকে বাহবা দিয়েছেন দিল্লির মালিক পার্থ জিন্দাল। তিনি বলেছেন, ‘এই ডব্লিউপিএলের ফলাফল যাই হোক না কেন, আমার অবশ্যই তৃতীয় আম্পায়ারের প্রশংসা করা উচিৎ। যিনি বিশ্বমানের। এত চাপের মধ্যেও এরকম সিদ্ধান্ত নেওয়া এবং রিপ্লেতে এতগুলো ফ্রেম পেছনে ফিরে যাওয়ার ব্যাপারটা বিশ্বমানের।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১০

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

১১

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১৪

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৭

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৮

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৯

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

২০

Design & Developed by: BD IT HOST