১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী নগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় টাইফয়েড জ্বর প্রতিরোধে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুুলিশ কমিশনার মোঃ আবু সুফিয়ান। উদ্বোধনকালে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ইউনিসেফ রাজশাহী-রংপুর চীফ তারিক আহমেদ,স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. এস এম আব্দুলাহ আল মুরাদ, ডা. এবি সামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, মাধ্যামিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ মোঃ কামরুজ্জামান, পরিবার পরিকল্পনার পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, জাতীয় ইপিআই স্পেশালিস্ট ডাঃ রেজাউর রহমান মিল্টন, মদিনাতুল কামিল মাদ্রাসার সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুস সালাম মিয়া আল মাদানী, মদীনাতুল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোকাদ্দুাসুল ইসলাম, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   সাগর উত্তাল, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রসঙ্গত, রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মহানগরীতে ১২ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এবং ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়িত হবে। রাজশাহী মহানগরীতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭৮টি কেন্দ্র ও কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হচ্ছে। এ ক্যাম্পেইনের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে সর্বমোট ১ লাখ ৩৫ হাজার ১২৭ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে ৯ম শ্রেণী/সমমান পর্যন্ত ৫১ হাজার ৪৬০ ছাত্র ও ৪৬ হাজার ৪৬৬ জন ছাত্রীসহ সর্বমোট ৯৭ হাজার ৯২৬ জনকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭৮টি কেন্দ্রে এবং কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১৯ হাজার ২৭১ জন ছেলে এবং ১৭ হাজার ৯৩০ জন মেয়েসহ সর্বমোট ৩৭ হাজার ২০১জনকে টিসিভি টিকা প্রদান করা হবে। এ ক্যাম্পেইনের আওতায় বিনামূল্যে এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েব সাইটে নিবন্ধন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

১

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

২

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৩

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৬

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৭

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৮

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

৯

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১১

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৩

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৭

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৮

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

১৯

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST