১৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মান্দায় ৫ বসতবাড়িতে আগুন, তিনটি গরু মারা গেছে

৫ বসতবাড়িতে আগুন লেগে তিনটি গরু মারা গেছে।

এস এ সিরাজুল ইসলাম, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার চকউলি গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পাঁচটি বসতবাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় পুড়ে মারা গেছে তিনটি গরু। শনিবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের আফাজ উদ্দিনের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আনিছার রহমান, আফাজ উদ্দিন, আফজাল হোসেন, আবুল কালাম আজাদ ও অবিজান বিবির বসতবাড়ি পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। ক্ষতিগ্রস্ত আফাজ উদ্দিন বলেন, গোয়ালঘরে লুজ তার দিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। সন্ধ্যার পর গরু গোয়ালে তোলার পর বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিছুক্ষণ পর সেখান থেকে আগুন লাগে। এতে তাঁর তিনটি গরুসহ পুরো বসতবাড়ি পুড়ে যায়। আরেক ক্ষতিগ্রস্ত আনিছার রহমান বলেন, আগুনে তাঁর পুরো বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। প্রাথমিক হিসাবে পাঁচ পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ   আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিডার সফিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল।

আরও পড়ুনঃ   এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

এদিকে রোববার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানান এবং নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারি টিপুর পক্ষ থেকে ১০ হাজার টাকা সহায়তা দেন। পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST