৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মরিচ ছিটিয়ে ডাকাতির চেষ্টা, নারীকে ২৫ সেকেন্ডে ২০ থাপ্পড় দোকানির

অনলাইন ডেস্ক : ভারতের গুজরাটে স্বর্ণ দোকানির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা করেছেন এক নারী। ওই সময় নারী ডাকাততে শায়েস্তা করতে ২৫ সেকেন্ডের মধ্যে ২০ বার থাপ্পড় মারেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৩ নভেম্বর এ ঘটনা ঘটে। ডাকাতি চেষ্টার ঘটনার সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সম্প্রতি এটি ভাইরাল হয়।

ওই ডাকাত তার মুখ দোপাট্টা দিয়ে ঢেকে ক্রেতা সেজে দোকানে ঢোকেন। এর কয়েক মুহূর্ত পরই দোকানির চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন তিনি। দোকানি বিষয়টি বুঝতে সঙ্গে সঙ্গে ওই নারীকে ধরে একের পর এক চড় দিতে থাকেন।

আরও পড়ুনঃ   ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করছেন ট্রাম্প, অভিযোগ জার্মানির

এনডিটিভি জানিয়েছে, মরিচের গুঁড়া ওই দোকানির চোখে লাগেনি। তাই ভয়াবহ ডাকাতি থেকে তিনি বেঁচে যান। ঘটনা বুঝতে পেরে নারীকে থাপ্পড় মারতে মারতে বাইরে নিয়ে যান তিনি।

পুলিশ জানিয়েছে, ডাকাতি চেষ্টার শিকার হলেও দোকানি কোনো ধরনের মামলা করেননি। তবে পুলিশ স্ব-উদ্যোগে সিসিটিভির ফুটেজ দেখে নারী ডাকাতকে শনাক্তের চেষ্টা করছে।

আরও পড়ুনঃ   ১০০ বছরের প্রচেষ্টায় ম্যালেরিয়া-মুক্ত হলো মিসর

আহমেদাবাদ পুলিশ মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে এক পোস্টে লিখেছেন, “এই ঘটনায়, দোকানির সঙ্গে আমাদের কর্মকর্তারা দুইবার দেখা করেছেন। কিন্তু তিনি আনুষ্ঠানিক কোনো মামলা করতে চান না। তা সত্ত্বেও পুলিশ নিজে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত ও আটকের চেষ্টা করছে।”

দোকানি কেন মামলা করতে চাচ্ছেন না সেটি স্পষ্ট করে জানায়নি পুলিশ।
সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

৩

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৪

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৫

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৭

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

৮

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

৯

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১০

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১১

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১২

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৫

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৬

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৭

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

১৮

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

১৯

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

২০

Design & Developed by: BD IT HOST