৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের সাফল্যে উদযাপন, নিজের পরিচয় ‘ভুলে গেলেন’ আইসিসি চেয়ারম্যান

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। সেই ম্যাচটি নিয়ে ক্রিকেটবিশ্বে দারুণ রোমাঞ্চ ছিল। আইসিসি কর্মকর্তা থেকে শুরু করে অনেকেই সেই উন্মাদনায় শামিল হতে হাজির হয়েছিলেন দুবাইয়ের গ্যালারিতে। সরব উপস্থিতি ছিল আইসিসি চেয়ারম্যান জয় শাহের’ও। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সাফল্য দেখে তার উদযাপন সমালোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সাবেক সচিব ছিলেন জয় শাহ। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় গত আগস্টে আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব নেন ১ ডিসেম্বর থেকে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদধারী হিসেবে অন্তত প্রকাশ্যে তার নিরপেক্ষ ভূমিকায় থাকার কথা ছিল। কিন্তু নিজের পরিচয় ভুলে জয় শাহ মাতলেন নিজের দেশের পক্ষে। তার উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।

অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৭তম ওভারে ভারতের গলার কাঁটা হয়ে ওঠা অ্যালেক্স ক্যারি রানআউট হয়ে যান। শ্রেয়াস আইয়ারের থ্রোতে তার স্টাম্প ভেঙে যাওয়ার পরপরই ভারতীয় দলের পাশাপাশি গ্যালারি স্ট্যান্ড থেকে উল্লাস করেন জয় শাহ। অজিদের অষ্টম উইকেট হারানোর পর আইসিসি চেয়ারম্যানের সেই প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলছে অনলাইনে। এ ছাড়া ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচ শেষের আগেই দাঁড়িয়ে পড়েন জয় শাহ, পরে ক্যামেরা দেখে তিনি বসে পড়েন। হার্দিক পান্ডিয়া ছয় হাঁকানোর পরও একইভাবে প্রতিক্রিয়া দেখান তিনি।

আরও পড়ুনঃ   বাংলাদেশে চালু হচ্ছে ‘বিপ্লবী’ এআই-চালিত পোর্টেবল আল্ট্রাসাউন্ড ডিভাইস

ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়ে যায়। ৫৭ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ক্যারি। এ ছাড়া অজিদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। বিপরীতে মোহাম্মদ শামি ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন।

জবাবে খেলতে নেমে ৪৮ ওভার এক বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। লক্ষ্য তাড়ায় কিংবদন্তি বনে যাওয়া বিরাট কোহলি এদিনও ছিলেন সেঞ্চুরির পথে। তবে তিনি ফিরেছেন ৯৮ বলে ৮৪ রান করে। এ ছাড়া শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেছেন লোকেশ রাহুল। ৩৪ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন তিনি। এর আগে শ্রেয়াস আইয়ার ৬২ বলে ৪৫ রান করেন।

আরও পড়ুনঃ   জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

প্রসঙ্গত, আইসিসির এই মেগা টুর্নামেন্টের আগে পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার ব্যাপারে একাট্টা ছিল ভারত। শেষ পর্যন্ত হাইব্রিড মডেল অনুসারেই উভয়পক্ষ সূচি প্রস্তুতে সম্মতি দেয়। সে অনুসারে ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের মাটিতে হতে যাওয়া সব আইসিসি ইভেন্ট হাইব্রিড মডেলে আয়োজন হবে। তবে চলমান আসরে ভারতের সব ম্যাচই দুবাইয়ের একই ভেন্যুতে হওয়া নিয়ে সমালোচনা রয়েছে। এটি রোহিত-কোহলিদের বাড়তি সুবিধা দিচ্ছে বলে অভিযোগ অন্য দলগুলোর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST