৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় মচমইলহাটে অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদ করে হাটসেড নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ঐতিহ্যবাহী মচমইল হাটের ধানহাটা ও অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদ করে দিয়ে হাটসেড নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। ধানহাটা ও অটোরিক্সা স্ট্যান্ডে হাটসেড নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন অটোরিক্সা চালক, ব্যবসায়ী ও এলাকার সচেতন মহল। বাসস্ট্যান্ড সংলগ্ন মেইন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধনে দুই শতাধিক লোকজন অংশ গ্রহণ করে। এদিকে হাটসেড নির্মাণ বন্ধে রাজশাহী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদনও করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মচমইল বাজার অটোরিক্সা চালক সমিতির সভাপতি আলাউদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ, ব্যবসায়ী শাহিন আলম ও মিঠু প্রমুখ।
বক্তরাদাবী করেন, অটোরিক্সা স্ট্যান্ড ও ধান হাটা উচ্ছেদ করে সেখানে হাটসেড নির্মাণ করা হলে অটোচালকরা কোথায় দাঁড়াবে? এছাড়া এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ধান কোথায় ক্রয়-বিক্রয় করবে? তারা আরো জানান, মচমইলে হাট শুরুর পর থেকে এই স্থানটি ফাঁকা ছিল। পরবর্তীতে আরডি-৭ প্রকল্পের আওতায় ইট সোলিং করে স্থানটি অটোরিক্সা স্ট্যান্ড ও ধানহাটা হিসেবে ব্যবহার হয়ে আসছে। এখানে হাটসেড নির্মাণ করা হলে শতশত পরিবহণ চালক কোথায় যাবে। কেন সেখানে হাটসেড নির্মাণ করতে হবে। হাটের মধ্যে যে সকল সেড আছে সেগুলো দখল হয়ে আছে সেখানে তো নতুন ভাবে সেড তৈরি করতে পারে সরকার। ফাঁকা স্থানে অটোস্ট্যান্ড হওয়ার কারনে এই স্থানে হাটের অনেক মালামাল ট্রাকে উঠা নামার কাজ করা হয়ে থাকে। তাই অটোরিক্সা ও ভ্যান চালকদের পরিবারের কথা চিন্তা করে এখানে হাটসেড নির্মাণ বন্ধ করা জরুরী।
খোঁজ নিয়ে জানাগেছে, এর আগেও উক্ত স্থানে হাটসেড নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হলেও তা অটোস্ট্যান্ডের কারণে বন্ধ করতে হয়েছে। সেই স্থানে কি কারনে বার বার হাটসেড নির্মাণ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সেটা সাধারণের জানার বাইরে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি আবেদন পাওয়া গেছে। উপজেলা প্রকৌশলী সহ স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

২

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

৪

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

৫

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৬

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৮

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৯

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১০

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

১১

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

১২

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

১৩

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

১৪

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৭

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST