১৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বগুড়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

বগুড়া প্রতিনিধি :  বগুড়ার দুপচাঁচিয়ায় আগুনে পুড়ে আফতাব উদ্দিন (৫০) নামের এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার আমঝুপি সখিনার মোড়ে এ ঘটনা ঘটে।

আফতার উদ্দিন উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। তিনি পেশায় মুদিদোকানি ছিলেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম আগুনে পুড়ে মুদিদোকানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   ঈশ্বরদীতে ট্রেনে হঠাৎ উপচেপড়া ভিড়

স্থানীয় সূত্রে জানা যায়, আফতাব তাঁর মুদিদোকান বন্ধ করে দোকানেই ঘুমিয়ে পড়েন। হঠাৎ দোকানে আগুন লাগলে স্থানীয় লোকজন আগুন দেখে নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে মুদিদোকানি এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগে ৩ হাজার ৩০৩ মণ্ডপে হবে দুর্গাপূজা

ওসি ফরিদুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST