২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস পেলেন যারা

অনলাইন ডেস্ক : ভারতে অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪। আর সেখানেই দেখা গেল হীরামান্ডি, চমকিলা, দ্য রেলওয়ে মেন এর মতো সিরিজ-ওয়েব ফিল্ম এর জয়জয়কার। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ। এছাড়াও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কারিনা কাপুর।

গত রোববার মুম্বাইতে আসর বসে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। এদিন সন্ধ্যায় যে তারার হাঁট বসেছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। ওটিটি কনটেন্টগুলোর অভিনয়শিল্পীরা থেকে শুরু করে পরিচালক, প্রযোজকেরাও হাজির ছিলেন সেখানে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ওয়েবফিল্ম এবং ওয়েব সিরিজের জন্য মোট ৩৯ বিভাগে পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে ওয়েব সিরিজ হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার সিরিজটি সবথেকে বেশি ১৬ বিভাগে মনোনয়ন পায়। অন্যদিকে গান্স অ্যান্ড গুলাবস ১২ টি বিভাগে মনোনয়ন পায়। কালা পানি সিরিজের মনোনয়ন ছিল ৮ বিভাগে। এবার জেনে নেওয়া যাক, কোন বিভাগে কারা কি কি পুরস্কার পেলেন।

আরও পড়ুনঃ   পূজায় অপু বিশ্বাসের মন খারাপ

সেরা সিরিজ: দ্য রেলওয়ে ম্যান
সেরা অভিনেতা, কমেডি: রাজকুমার রাও (গানস অ্যান্ড গুলাবস)
সেরা অভিনেতা, ড্রামা: গগন দেব (স্ক্যাম ২০০৩)
সেরা অভিনেত্রী, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লক ৪)
সেরা অভিনেত্রী, ড্রামা: মনীষা কৈরালা (হীরামাণ্ডি)
সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী, অমিত রায় (হীরামাণ্ডি)
সেরা অরিজিন্যাল সাউন্ড ট্র্যাক: সঞ্জয় লীলা বানশালি, রাজা হাসান, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় (হীরামাণ্ডি)

ফিল্ম ক্যাটাগরি

সেরা ওয়েব অরিজিন্যাল ফিল্ম: অমর সিং চমকিলা
সেরা পরিচালক: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)
সেরা অভিনেতা: দিলজিৎ দোসাঞ্ঝ (অমর সিং চমকিলা)
সেরা অভিনেত্রী: কারিনা কাপুর (জানে জান)
সেরা সহ-অভিনেতা: জয়দীপ আওলাত (মহারাজ)
সেরা সহ-অভিনেত্রী: ওয়ামিকা গাব্বি (খুফিয়া)
সেরা সংলাপ: ইমতিয়াজ আলি, সাজিদ আলি (অমর সিং চমকিলা)
সেরা চিত্রনাট্য: অমর সিং চমকিলা
সেরা মিউজিক: এআর রহমান (অমর সিং চমকিলা)

আরও পড়ুনঃ   পাঁচ বছর পর এলো তবুও ভালো লাগছে : জয়া

ক্রিটিকস ক্যাটাগরি

সেরা সিরিজ: গানস অ্যান্ড গুলাবস
সেরা সিনেমা: জানে জান
সেরা অভিনেতা, সিনেমা: জয়দীপ আওলাত
সেরা অভিনেত্রী, সিনেমা: অনন্যা পাণ্ডে
সেরা সিরিজ অভিনেতা: কে কে মেনন (মুম্বই মেরি জান)
সেরা সিরিজ অভিনেত্রী: হুমা কুরেশি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১০

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

১১

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১৪

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৭

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৮

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৯

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

২০

Design & Developed by: BD IT HOST