২৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

পাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তাদের জন্য ‘শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ মার্চ) সকাল দশটায় কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

পাবিপ্রবিতে শুদ্ধাচার বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম মোস্তফা কামাল-খান, কোষাধ্যক্ষ-অধ্যাপক ড. কে.এম সালাহ-উদ্দিন ও অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল-চৌধুরি।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল হক।কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. নূর আলম এবং আসফাকুর রহমান।

আরও পড়ুনঃ   ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

পাবিপ্রবিতে শুদ্ধাচার উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, শুদ্ধাচার হলো শৃঙ্খলা-নিয়মানুবর্তিতা। প্রত্যেকের মধ্যে শৃঙ্খলাবোধ থাকতে হবে। আমাদের প্রতিনিয়ত শুদ্ধাচার পালন করতে হয়। প্রত্যেক ব্যক্তির যার যার জায়গা থেকে দায়িত্ব ও কর্তব্যবোধ পালন করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করতে হবে। আমাদের আচরণ, কথাবার্তা, চালচলন, সততা প্রতিটি ক্ষেত্রেই শুদ্ধাচারের পরিচয় বহন করে ভালোকিছু করতে হবে।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে পানিতে ডুবে শিশু ও ট্রাক্টর চাপায় যুবক নিহত

পাবিপ্রবিতে শুদ্ধাচার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-এর উদ্যোগে দুটি ব্যাচে সকল কর্মকর্তার জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভার্চুয়াল শ্রেণিকক্ষে প্রথম ব্যাচ সকাল ১০টায় এবং দ্বিতীয় ব্যাচ দুপুরে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১০

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

১১

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১৪

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৭

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৮

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৯

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

২০

Design & Developed by: BD IT HOST