৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

দায়িত্ব অবহেলায় নরসিংদী কারাগারের ৭৭ জন বরখাস্ত

অনলাইন ডেস্ক: নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের সময় দায়িত্বে নিয়োজিত ৬৬ জন কারারক্ষী এবং অন্য পদের ১০ জনসহ মোট ৭৭ জনকে বরখাস্ত করা হয়েছে। এর আগে দায়িত্বে অবহেলায় জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকেও বরখাস্ত করা হয়। পাশাপাশি সবার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে। সোমবার ২৯ জুলাই এক নির্দেশনার প্রেক্ষিতে তাদের বরখাস্ত করার ঘোষণা দেয় কারা কর্তৃপক্ষ। পরে বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর জেল সুপার শামীম ইকবাল।
গত ১৯ জুলাই কোটা আন্দোলনে ভর করে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে ৯ জন জঙ্গিসহ ৮২৬ আসামির সবাইকেই ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পাশাপাশি ৮৫টি আগ্নেয়াস্ত্র, গুলি, খাদ্যদ্রব্যের পাশাপাশি লুট করা হয় জেলখানার সব ধরণের অসবাপত্রসহ যাবতীয় মালামাল।
ঘটনার পর তদন্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসন আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করে। এরই প্রেক্ষিতে গত ২৯ জুলাই কারা কর্তৃপক্ষ তৎকালীন দায়িত্বরতদের বরখাস্তের পাশাপাশি মামলার সিদ্ধান্ত নেয়।
এদিকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৯২ জন আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৪৯টি। বেশ কিছু গুলি উদ্ধার করা গেলেও তার সঠিক পরিমাণ জানা যায়নি। আর গ্রেপ্তার করা হয়েছে পলাতক চার জঙ্গিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST