১৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

দলীয় কর্মীকে দেখতে সরকারি সফরে রাজশাহীতে প্রতিমন্ত্রী পলক

স্টাফ রিপোর্টার : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেলের সমর্থকেরা। ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন ওই চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেন পাশাকে (৪৫) দেখতে ঢাকা থেকে সরকারি সফরে রাজশাহী এসেছেন পলক। আজ শুক্রবার সকালে বিমানে করে তিনি রাজশাহী আসেন।

দেলোয়ার হোসেন পাশা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে দেখতে যাওয়া প্রতিমন্ত্রীর সফরসূচিতে বলা হয়, সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকা থেকে আকাশপথে রাজশাহী পৌঁছাবেন। এরপর হাসপাতালে দেলোয়ার হোসেনকে দেখেই তিনি আবার আকাশপথে দুপুরে ঢাকায় পৌঁছাবেন। সেখানে প্রতিমন্ত্রীর এই সফরকে সরকারি সফর হিসেবে উল্লেখ করা হয়। নিয়ম অনুসারে তিনি এই সফরে সব ধরনের প্রটোকল পান।

রাষ্ট্রীয় কাজ ছাড়া শ্যালকের অপকর্মের জন্য সরকারি খরচে প্রতিমন্ত্রীর বিমানে যাতায়াত প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমি এসেছি ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে। কিন্তু আমাদের যে আইন ও নীতিমালা, সেখানে প্রতিমন্ত্রী দেশের ভেতরে যেখানেই যাবেন, তাঁকে যে প্রটোকল আছে, গোয়েন্দা সংস্থাসহ সবাইকে অবহিত করতে হয়। ফলে এটাকে সরকারি সফর হিসেবেই দেখতে হবে। কারণ প্রতিমন্ত্রী যেখানেই যাবেন দেশের ভেতরে তাঁকে কিন্তু পুলিশ, প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে আমাদের যাওয়ার ব্যাপারে বিধি-নিষেধ আছে। তো এটাকে আমি কীভাবে ব্যাখ্যা দেব? আমি এসেছি ব্যক্তিগত উদ্দেশ্যে, সাংগঠনিক কাজে। কিন্তু আমি যেহেতু সরকারের প্রতিনিধি, তাই এটা অবশ্যই সরকারি সফর।’

আরও পড়ুনঃ   জয়পুরহাট-২ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা

আগামী ৮ মে নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন হবে। সেখানে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশন তাঁকে আগামী সোমবার তলব করেছে। এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত সোমবার জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে আরেক চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল লোক। নির্যাতনের পর বিকেলে একটি মাইক্রোবাসে তুলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপর দেলোয়ারকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় ওই রাতে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় ভবানীগঞ্জে জামায়াত ইসলামীর আয়োজনে কর্মীসভা

আজ শুক্রবার সকাল ৯টার দিকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে গিয়ে দেলোয়ারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রতিমন্ত্রী পলক। তখন দেলোয়ার হোসেন ঘুমাচ্ছিলেন। প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। সেখান থেকে বেরিয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১০

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

১১

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১৪

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৭

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৮

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৯

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

২০

Design & Developed by: BD IT HOST