২০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা 

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত জখম গুরুতর যুবককে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ওই যুবকের নাম মেরাজুল ইসলাম (২৯)। সে তানোর সদর গ্রামের আশরাফ চৌধুরীর পুত্র।

এঘটনায় ওই যুবকের মা রাজিয়া বেগম বাদি হয়ে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে তানোর গোল্লা পাড়া বাজার থেকে নিজ বাড়িতে পায়ে হেঁটে ফিরছিলেন ওই যুবক। এসময় হঠাৎ পাড়া টিপটিপির ডাঙ্গা নামক স্থানে আসলে পরিকল্পনা ভাবে উৎপেতে থাকা তানোর কুঠি পাড়া গ্রামের মৃত ব্যাঙ্গার পুত্র ইদ্রিস আলী (৫০) তার ছেলে রহমত আলী (৩২) আনারুলের স্ত্রী হাসি (২৯) রহমতের স্ত্রী সাহিনা (২৬) বাশের লাঠি, লোহার রড় দিয়ে এলোপাথাড়ি ভাবে মারপিট করে বেঁধে হত্যার হত্যর উদ্দেশ্যে ধারালো হাসুয়া ও ছুটি নিয়ে শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় কুপিয়ে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় ফেলে চলে যায়।

আরও পড়ুনঃ   মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডে সব আসামি শনাক্ত, চলছে গ্রেফতার অভিযান

খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত যুবকের মাথায় ৪ টি ও বুকের ১২ টি এবং পিঠে ৫ টি সেলাই দেয়া হয়েছে। এর আগে গত ২ ই মে ও ১৪ ই মে দু দফায় ওই একই আসামীরা আহত যুবক মেরাজুলের স্ত্রী ও মাকে মারপিট করে ঘড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় যুবকের মা বাদি হয়ে রাজশাহীর আদারতে একটি মামলা দায়ের করেন। তানোর থানা পুলিশ ওই মামলার তদন্তে গেলে আসামী ক্ষিপ্ত হয়ে গত ২০ শে জুন সন্ধ্যায় ওই যুবককে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরতর ভাবে আহত করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

ওই ঘটনায় যুবকের পিতা আশরাফ চৌধুরী বাদি হয়ে ইদ্রিসসহ ৫ জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জামিনে এসে আসামীরা পুনরায় ওই যুবককে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

১

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

২

সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

৩

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

৪

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

৫

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

৬

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৭

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৮

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৯

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

১০

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১১

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১২

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৩

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১৪

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১৫

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

২০

Design & Developed by: BD IT HOST