৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ওযু করা ছাড়া ব্যাট-বল স্পর্শ করত না, মুশফিককে নিয়ে তার স্ত্রী

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন আগেই, এবার ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিয়ে ফেললেন মুশফিকুর রহিম। গতকাল রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে একদিনের ক্রিকেট থেকে অবসরের কথা জানান ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার। আজ সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।

বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে মন্ডি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অন্ত্যন্ত তৃপ্তির সঙ্গে তোমাকে ওডিআই ক্রিকেট থেকে অবসরের শুভেচ্ছা জানাচ্ছি, আমার প্রিয়তম! তোমার একটি দারুণ ওডিআই ক্যারিয়ার ছিল আলহামদুলিল্লাহ।’

খেলার প্রতি নিবেদন নিয়ে মুশফিকপত্নী বলেন, ‘নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি! তুমি কখনো নিজের জন্য খেলোনি, বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ!

আরও পড়ুনঃ   বিকালে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

মন্ডি লিখেছেন এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ, যিনি ওযু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ…। তুমি একজন পরিবারকেন্দ্রিক মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে, আমি চাই শাহরোজ তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করুক।’

আরও বলেন, ‘আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল, ইনশাআল্লাহ তোমার জন্য নতুন একটা উজ্বল অধ্যায় অপেক্ষা করছে! তুমি আমাদের জন্য আজ পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার তোমাকে নিয়ে পরিপূর্ণভাবে তৃপ্ত এবং এটাই যথেষ্ট। গোটা পৃথিবী যত খুশি নেতিবাচক কথাবার্তা বলুক…। পরিশেষে আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।’

আরও পড়ুনঃ   পাকিস্তানে যেতে না চাওয়া ভারতকে বাদ দিয়েই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রসঙ্গত, চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দলে ফিরেছিলেন মুশফিক। যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোল্ডেন ডাকের শিকার হয়েছিলেন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৫ বলে ২ রান। দলের ব্যাটিং ব্যর্থতার সময়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে চাহিদা মাফিক ব্যাটিং করতে না পারায় তীব্র সমালোচনার মুখে পড়েন। তবে সেই সমালোচনা দীর্ঘায়ত করতে দিলেন না স্বয়ং মুশফিকই।

২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ২৭৪টি একদিনের ম্যাচ খেলেছেন মুশফিক। ৯টি সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে রান করেছেন ৭৭৯৫। ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

২

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

৪

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

৫

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৬

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৮

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৯

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১০

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

১১

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

১২

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

১৩

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

১৪

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৭

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST