৭ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

মোদির প্রশংসায় পঞ্চমুখ উর্বশী রাউতেলা

অনলাইন ডেস্ক : সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে ‘পাহাড়ি কন্যা’ দাবি করেছিলে উর্বশী রাউতেলা। পাহাড়ের মানুষ হওয়ার জন্যই নিজের পুরো চেহারায় ছুরি-কাঁচির স্পর্শ পর্যন্ত নেই বলেও দাবি করেছিলেন অভিনেত্রী। এবার তার রাজ্যই নাকি হয়ে উঠবে চলচ্চিত্রের শুটিংয়ের অন্যতম কেন্দ্র।

সম্প্রতি উত্তরাখণ্ডের হর্ষিল উপত্যকার এক জনসভায় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই প্রধানমন্ত্রী জানান, উত্তরাখণ্ডকে ছবির শুটিংয়ের অন্যতম স্থান হিসেবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ   কে এই অভিনেত্রী, যার ছবিতে লাইক দিয়ে বিপাকে কোহলি

এই বিষয়ে সংবাদমাধ্যমকে উর্বশী বলেছেন, ‘উত্তরাখণ্ড আমার জন্মভূমি। তাই আমার মনে এর জন্য বিশেষ জায়গা রয়েছে। প্রধানমন্ত্রী যা করেছেন, একদম ঠিক করেছেন। এই রাজ্যে অসাধারণ সুন্দর কিছু জায়গা রয়েছে। সংস্কৃতির দিক থেকেও এই রাজ্য সমৃদ্ধ। ছবির শুটিং করার জন্য তো অবশ্যই আদর্শ।’

উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বিশেষ ভাবে বলেন উর্বশী। অভিনেত্রীর কথায়, ‘উত্তরাখণ্ডে অসংখ্য সুন্দর এলাকা রয়েছে। এখানে বরফে ঢাকা পর্বতমালা যেমন রয়েছে, তেমনই রয়েছে সবুজে ঘেরা উপত্যকা। তাই নিঃসন্দেহে বলা যায়, এই অঞ্চল ছবির শুটিংয়ের জন্য অসাধারণ। তবে আবহাওয়া খারাপ থাকলে প্রত্যন্ত এলাকায় যাতায়াত করার বিষয়টি দেখতে হবে।’

আরও পড়ুনঃ   মা হচ্ছেন সানা, বেবি বাম্পের ছবি প্রকাশ

উর্বশীর ভাষ্য, ‘উন্নত পরিকাঠামো ও সরকারের সমর্থন শুধুই চিত্র পরিচালকদের এই রাজ্যে নিয়ে আসবে, এমন নয়। এই রাজ্যে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। এখানকার কলাকুশলী ও শিল্পীরাও কাজ পাবেন। আঞ্চলিক ছবির ক্ষেত্রেও এটি খুব ইতিবাচক দিক।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

১

ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী

২

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

৩

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

৪

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৫

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৬

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

১০

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

১১

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১৩

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১৪

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৫

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৬

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৭

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৮

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST