৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

কে এই অভিনেত্রী, যার ছবিতে লাইক দিয়ে বিপাকে কোহলি

অনলাইন ডেস্ক : ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। মূলত বয়সে অনেক ছোট এক অভিনেত্রীর কিছু ছবি লাইক করা নিয়ে তোপের মুখে পড়েছেন বিরাট।

এরপর পুরো বিষয়টা স্পষ্ট করেন এ তারকা ক্রিকেটার ৷ তিনি জানিয়েছেন, ছবিতে ভুলবশত লাইক পড়ে গিয়েছে ইন্সটা অ্যালোগরিদম পরিবর্তনের কারণে। কিন্তু ক্রিকেটারের কথা বিশ্বাস করছেন না নেটিজেনরা। কিন্তু কে এই অভিনেত্রী অভনীত কৌর যাকে নিয়ে এত তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছোটবেলা থেকেই অভিনয়ের দুনিয়ায় যাতায়াত অভনীতের। ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার’ রিয়েলিটি শো-তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন অভনীত। তিনি সপ্তম পজিশন পেয়েছিলেন। এরপর তাকে ২০১১ সালে দেখা যায় ‘ডান্স কে সুপারস্টার’ রিয়েলিটি শো-তে। এরপর ২০১২ সালে ‘ঝলক দিখলা যা’ নাচের মঞ্চে।

আরও পড়ুনঃ   টাকা থাকা অস্বাভাবিক নয়— ‘সুগার ড্যাডি’র প্রশ্নে কুসুমের জবাব

পাশাপাশি ধারাবাহিক নাটক ‘মেরা মা’ ঝিলমিল চরিত্রে প্রথমবার দেখা যায় অভনীতকে ৷ এরপর ‘সাবিত্রী এক প্রেম কাহানি’, ‘হামারি সিস্টার দিদি’, ‘ক্রাইম পেট্রল সড়ক’, ‘আলাদ্দিন- নাম তো সুনা হোগা’-র মতো ধারাবাহিকেও দেখা যায়। কিছু ওয়েবসিরিজেও কাজ করেছেন অভনীত ৷ যার মধ্যে রয়েছে ‘বাব্বর কা তাব্বর’, ‘বন্দিশ বন্ডিত’, ‘পার্টি টিল আই ডাই’। সঙ্গে নজর কেড়েছেন একাধিক মিউজিক ভিডিয়োতেও।

আরও পড়ুনঃ   আবারও বিতর্কের মুখে শিশুশিল্পী লুবাবা

এদিকে ২০১৪ সালে ‘মরদানি’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন অভনীতের। এরপর তিনি নজর কাড়েন ‘করীব করীব সিঙ্গল’, ‘মারদানি 2’, ‘টিকু ওয়েডস শেরু’ ও ‘লাভ অ্যারেঞ্জ ম্যারেজ’ সিনেমায়। অভনীত পা রেখেছেন হলিউডেও। ‘এমআই 8’ ছবি দিয়ে হলিউডে আত্মপ্রকাশ অভনীতের।

বর্তমানে তাকে দেখা যাবে ‘মিশন: ইম্পসিবল- দ্য ফাইনাল রেকোনিং’ ছবিতে টম ক্রুজের সঙ্গে দেখা যাবে অভনীতকে। এই ছবি ১৭ মে ভারতে মুক্তি পাবে ও ওয়ার্ল্ডওয়াইড মুক্তি পাবে ২৩ মে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

২

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

৩

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

৪

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

৫

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৬

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৭

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৮

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১০

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

১২

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১৩

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৫

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৬

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৭

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৯

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST