২৩ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

মাছ চুরির অভিযোগে ভ্যান চালককে গাছে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় মাছ চোর সন্দেহে এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে হাটমাধনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যক্তির নাম মুজিবুর রহমান (৫৬)। তিনি উপজেলার নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ সকালে হাটগাঙ্গোপাড়া এলাকার আড়তে মাছ বিক্রি শেষে নিজের ভ্যান নিয়ে বাড়িতে ফিরছিলেন মুজিবুর। তিনি হাটমাধনগর এলাকায় পৌঁছালে তাঁর পথ রোধ করেন স্থানীয় কয়েকজন। মুজিবুর কেন তাঁদের বিল থেকে মাছ চুরি করে বিক্রি করছেন, এমন অভিযোগ করে এ বিষয়ে জানতে চান। একপর্যায়ে রশি দিয়ে তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলেন। এ সময় তাঁকে মারধর করে আবার মাছ চুরির বিষয়ে জানতে চান। পরে সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পৌঁছান হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

আরও পড়ুনঃ   “যে হাতে দোলনা দোলে, সে হাতেই বিশ্ব চলে”

এ বিষয়ে মুজিবুর রহমানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, তবে তাঁর স্বজনেরা জানান, জোঁকাবিলে মাছ চাষ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে খুনের ঘটনাও ঘটেছে। এবারও হাটমাধনগর ও বাসুদেবপাড়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মুজিবুর রহমানকে মিথ্যা অপবাদ দিয়ে আবুল কালাম, আফসার আলী, পিয়ার বকস, নাদের আলীসহ কয়েজন গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন।

আরও পড়ুনঃ   দেশের অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে: অর্থ উপদেষ্টা

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম বলেন, মুজিবুর ও তাঁর ভাই এবাদুর রহমান বিলের মাছ চুরি করে বাজারে বিক্রি করে আসছেন। কয়েক দফা হাতেনাতে ধরে সতর্ক করা হলেও তাঁরা শোনেননি। এ ছাড়া তাঁদের এলাকায় বিলের মুখের একটি জলকপাট খুলে পানি ও মাছ বের করে দিয়েছেন তাঁরা।

মুজিবুরকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে জানিয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক সিদ্দিকুর রহমান আজ বেলা একটার দিকে বলেন, সেখানে গিয়ে মুজিবুরকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাননি তাঁরা। তাঁর বিরুদ্ধে বিলটির মাছচাষিদের পক্ষ থেকে চুরির মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ না পেলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST