১৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোলে ঘুষকাণ্ড, অবশেষে বরখাস্ত রাজস্ব কর্মকর্তা শামীমা

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষের মামলায় সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমে ছেড়ে দেওয়া, জনরোষ-অবরোধ, তারপর গ্রেপ্তার আর অবশেষে বরখাস্ত হলেন তিনি।

দুদকের সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর বিকেলে দুই লাখ ৭৬ হাজার টাকা ঘুষ লেনদেনের অভিযোগে শামীমা আক্তার ও কাস্টমস কর্মচারী হাসান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ঘটনার দিন জিজ্ঞাসাবাদ শেষে শামীমাকে ছেড়ে দিয়ে শুধু হাসানকে গ্রেপ্তার দেখায় দুদক।

আরও পড়ুনঃ   ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

এ খবর ছড়িয়ে পড়তেই বেনাপোল বন্দরের সামনে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। তারা অভিযোগ তোলেন, ঘুষের মূল নায়ককে ছেড়ে দেওয়া হয়েছে, আটক হয়েছে কেবল সহযোগী। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বন্দর এলাকা এক ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখে ক্ষুব্ধ জনতা। পরদিন সকালে অর্থাৎ ৮ অক্টোবর দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের নির্দেশে যশোর শহরের ধর্মতলা এলাকা থেকে শামীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’এ ছয় জনসহ গ্রেপ্তার ১৭ জন

এরই মধ্যে এনবিআর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক অফিস আদেশে জানিয়েছে, দুদকের মামলায় গ্রেপ্তার হওয়ায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হলো। এবিষয়ে বেনাপোল কাস্টমস কমিশনার খালিদ মো. আবু হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST