২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পশ্চিমাঞ্চল রেলওয়েতে বগি ঘাটতি ২০টি ট্রেন কম ৩২ বগি

স্টাফ রিপোর্টার : পশ্চিমাঞ্চল রেলওয়েতে চলাচল করা আন্তঃনগর ও লোকাল ট্রেনগুলোতে রয়েছে কোচ (বগি) ঘাটতি। কোন ট্রেনের দুইটি, আবার কোন ট্রেনের তিনটি বগি কম। এই অঞ্চলে চলাচল করা ২০টি ট্রেনের ৩২ বগি কম। এরমধ্যে ১১টি আন্ত:ঃনগরে রয়েছে ১৯টি বগি ও ৯টি লোকাল ট্রেনের ১৩ বগি কম। এমন পরিস্থিতিতে গাদাগদি করে যাত্রীরা ট্রেনে যাতায়াত করছেন।
সংশ্লিষ্টরা বলছেন-পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী ও লালমনিরহাট মিলে আন্তঃনগর, লোকাল ও মেইল/ কমিউটার মিলে ১৮৫টি ট্রেন চলাচল করে। এরমধ্যে আন্তঃনগর ট্রেন চলাচল করে ৬৪টি ও মেইল/ কমিউটার ৬০টি, লোকাল ট্রেন চলাচল করে ৬১টি। এই অঞ্চলে ৬ ধরনের বগি চলাচল করে। এসব বগির যাত্রী ধারণ ক্ষমতা একেক রকম।

এরমধ্যে লোকাল ট্রেনের বগিতে ৯২ যাত্রী, আন্তঃনগরে বগিতে ১০৫ জন, এসিতে ৭৮ থেকে ৮০ জন, এসি ক্যাবিনে দিনে ৪৮ ও রাতে ২৪ যাত্রী যাতায়ত করে। দীর্ঘ সময় চলাচল করা বগিগুলোকে পূনরায় সচল করতে সৈয়দপুর কারখানা পাঠানো হয়েছে। সেখানে চলছে মেরামতের কাজ। তবে সেখানেও লোকবল সঙ্কটের কারণে দ্রুত বগি মেরামত করা সম্ভব হচ্ছে না। তবে বগি মেরামত হয়ে আসলে এমন ঘাটতি কেটে যাবে।

যাত্রীদের অভিযোগ- বেশির ভাগ সময়ে ট্রেনের টিকিট পাওয়া যায় না। তার পরেও স্ট্যান্ডডিং টিকিট কিনে দাঁড়িয়ে যাত্রা করতে হয়। দীর্ঘ ৫ থেকে ৬ ঘণ্টা দাঁড়িয়ে যাত্রা করা কষ্টকর। আন্তঃনগর ট্রেনগুলো যাত্রা শুরুর স্টেশনে যাত্রীতে ভর্তি হয়ে যায়। আর আসনের বাইরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা স্ট্যান্ডডিং টিকিটের যাত্রী। একই অবস্থা লোকাল ট্রেনগুলোর। লোকাল ট্রেনগুলোর এমনিতেই বগি কম। তার পরেও সব স্টেশনে থামার কারণে যাত্রী বেশি হয়। সবমিলে প্রতিটা ট্রেনের বগি যাত্রীতে ঠাসা থাকে। উপায় না পেয়ে অনেকেই আবার মালবাহী বগিতে যাত্রা করেন।

আরও পড়ুনঃ   দরপত্র ছাড়াই নগর ভবন সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে দুদক’র অভিযান

যাত্রী শুভ রায় বলেন, ট্রেনে ভ্রমণ যাত্রার ভাড়া কম ও নিরাপদ। সেই জায়গা থেকে ট্রেনে ভ্রমণের আগ্রহ বেশি মানুষের। টিকিট না পাওয়ার সমস্যা দীর্ঘদিনের। এখন ট্রেনগুলোতে বগি কমিয়ে দেওয়ার কারণে যাত্রীদের আরও বেশি ভোগান্তি বেড়েছে। তার দাবি- যাত্রীবাহী ট্রেনের বগির অভাবের কারণেই কর্তৃপক্ষ বিক্রি করে স্ট্যান্ডিং টিকিট।

নাম প্রকাশ না করার শর্তে পশ্চিম রেলওয়ের এক কর্মকর্তা বলেন- ১১টি আন্তঃনগরে রয়েছে ১৯টি বগি ও ৯টি লোকাল ট্রেনের ১৩ বগি নেই। কোন ট্রেনের একটি আবার কোন ট্রেনের দুটি করে বগি নেই। এসব বগির বিভিন্ন ত্রুটি মেরামতে রেলওয়ের কারখানায় পাঠানো হয়েছে। বগিগুলো মেরামত হয়ে আসলে এমন সমস্যা কেটে যাবে।

সূত্রটি জানায়- ঢাকা-রংপুরের নীলফামারী রুটে চলাচল করা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি, খুলনা-চিলাহাটির মধ্যে চলাচল করা রূপসা এক্সপ্রেস ট্রেনের ২টি বগি এবং এই রুটে চলাচল করা সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ২টি বগি, ঢাকা-বেনাপোল রুটে চলাচল করা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ২টি বগি, ঢাকা-সিরাজগঞ্জের মধ্যে চলাচল করা সিরাজগঞ্জ এক্সপ্রেসের ১টি বগি, রাজশাহী-ঢাকা রুটে চলাচল করা মধুমতি এক্সপ্রেস ট্রেনের ২টি বগি, রাজশাহী-চিলাহাটি রুটে চলাচল করা তিতুমীর এক্সপ্রেসের ২টি বগি, রাজশাহী-চিলাহাটি রুটে চলাচল করা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ২টি বগি, রাজশাহী-পঞ্চগড় রুটে চলাচল করা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি, রাজশাহী-টুঙ্গিপাড়া (গবরা) রুটে চলাচল করা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ১টি বগি এবং ঢাকা-চিলাহাটি রুটে চলাচল করা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ১টি বগি।

আরও পড়ুনঃ   পিস্তল-গানপাউডারসহ অস্ত্র কারবারী গ্রেফতার

এছাড়া লোকাল-মেল ট্রেনের মধ্যে খুলনা-পার্বতিপুরের মধ্যে চলাচল করা রকেট এক্সপ্রেসের ২টি বগি, খুুলনা-চাঁপাইনবাবগঞ্জ (রহনপুর) রুটে চলাচল করা মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ২টি বগি, খুলনা-বেনাপোল রুটে চলাচল করা বেতনা কমিউটার ট্রেনের ২টি বগি, ঢাকা-খুলনা রুটে চলাচল করা নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের ১টি বগি, গোয়ালন্দঘাট-পোড়াদহ রুটের মধ্যে চলাচল করা পোড়াদাহ শাটল ট্রেনের ১টি বগি, রাজবাড়ি-ফরিদপুর রুটে চলাচল করা রাজবাড়ি এক্সপ্রেস ট্রেনের ১টি বগি, ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ১টি বগি, ঢাকা-ঈশ্বরদী রুটে চলাচল করা ঢাকা কমিউটার ট্রেনের ১টি বগি, ঈশ্বরদী- চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা রহনপুর কমিউটার ট্রেনের ২টি বগির ঘাটতি আছে।
তবে বিষয়টি নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। তাই এবিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

১

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার

২

রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক

৩

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

৪

রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

৫

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে নাটোর ট্রাফিক পুলিশের কার্যক্রম

৬

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

৭

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

৮

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

৯

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

১০

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

১১

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১২

বাগমারায় সাবেক আ.লীগ নেতার ছবি দিয়ে পোস্টার, হয়রানির অভিযোগ

১৩

নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকের মাঝে বিক্রি

১৪

নগরীতে ৫ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে আদালতে হাজির করল পুলিশ

১৫

সার বিতরণে কোনো ধরনের কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না : কৃষি সচিব

১৬

রাজশাহীতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

১৭

বাঘায় গ্রামীণ ব্যাংকের প্রাচিরের ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবী গ্রেপ্তার

১৯

রাজশাহী নিউ মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST