২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দরপত্র ছাড়াই নগর ভবন সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে দুদক’র অভিযান

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (200, 0);aec_lux: 267.52423;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দরপত্র ছাড়াই নগর ভবন সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে দুদক’র এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে। এই অভিযানে তিন ফাইল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী সিটি করপোরেশনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. আমির হোসাইন এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ সিদ্দীক, উপসহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. আমির হোসাইন জানান, দরপত্র ও কোটেশন ছাড়াই সংস্কার কাজ হওয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে তিন ফাইল জব্দ করা হয়েছে। এর মধ্যে ঠিকাদার ইয়াহিয়া মিলুর একটি ফাইল রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ   জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সিটি করপোশেন সূত্রে জানা গেছে, ৫ আগস্টের ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ণয়ে গঠিত কমিটির প্রতিবেদনে নগর ভবন ও এর বাইরের সিটি করপোরেশনের স্থাপনাগুলোতে ২১ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়।‘রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন’শীর্ষক সিটি করপোরেশনের প্রায় ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প চলমান। ওই প্রকল্পের ভেতর উপপ্রকল্প করে নগর ভবন সংস্কারকাজের প্রস্তাব দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে চলতি বছরের সর্বো‌চ্চ মৃত্যু

তবে মন্ত্রণালয় তা নাকচ করে জানিয়ে দিয়েছে, সংস্কার করতে হবে নিজস্ব অর্থেই। মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর সম্প্রতি নগর ভবনের সংস্কারকাজ শুরু করা হয়েছে।’

এ বিষয়ে সিটি করপোরেশনের (ভারপ্রাপ্ত) প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন বলেন,‘সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে সংস্কার কাজগুলো করা হচ্ছে। এক্ষেত্রে ২০০৮ সালের পিপিআর মেনেই কাজ করছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

১

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু ২৯ অক্টোবর

২

ফুটপাত দখলমুক্ত করে হকারদের পুনর্বাসন করা হবে : রাসিক প্রশাসক

৩

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

৪

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

৫

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৬

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৭

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৮

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৯

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

১০

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

১১

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

১২

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১৩

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১৫

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৬

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৭

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৮

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৯

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST