১৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলায় কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদের ভোট হবে সে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পাঁচটি ধাপে রাজশাহীর ৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬৭টি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুঠিয়ার তিনটি ও পবার একটি সীমান্ত জটিলতার কারণে নির্বাচন হচ্ছে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির ওয়েবসাইটে উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে ২৭ মে পঞ্চম ধাপের ভোটের মাধ্যমে শেষ হবে। এবার নির্দলীয় স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে।

আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিতব্য প্রথম ধাপে রাজশাহীর মোহনপুর ও দুর্গাপুর উপজেলার ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রাজশাহী জেলার মোহনপুরের ৬টি ও দুর্গাপুরের ৭টি ইউনিয়ন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার : তথ্যউপদেষ্টা

প্রথম ধাপে যে ইউপিগুলোতে নির্বাচন হবে তা হলো. মোহনপুরের ধুরইল, ঘাসিগ্রাম, রায়ঘাটি, মৌগাছি, বাকশিমইল, এবং জাহানাবাদ। দুর্গাপুরের নওপাড়া, কিসমতগণকৈড়, পানানগর, দেলুয়াবাড়ী, ঝালুকা ইউনিয়ন, মাড়িয়া ইউনিয়ন ও জয়নগর।

আগামী ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের নির্বাচনে রাজশাহীর বাগমারার ১৬টি ইউনিয়য়ে ভোটগ্রহণ করা হবে। ইউনিয়নগুলো হলো, গোবিন্দপাড়া, নরদাশ, দ্বীপপুর, বড়বিহানালী, আউচপাড়া, শ্রীপুর, বাসুপাড়া, কাচারী কোয়ালীপাড়া, শুভডাঙ্গা, মাড়িয়া, গণিপুর, ঝিকড়া, গোয়ালকান্দি, হামিরকুৎসা, যোগিপাড়া এবং সোনাডাঙ্গা।

তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। এ ধাপে রাজশাহীর চারঘাটের ৬টি ও বাঘার ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদগুলো হলো, চারঘাটের ইউসুফপুর, শলুয়া, সরদহ, নিমপাড়া, চারঘাট এবং ভায়ালক্ষীপুর ইউনিয়ন। বাঘার বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া, মনিগ্রাম, বাউসা, আড়ানী ও চকরাজাপুর ইউনিয়ন।

আগামী ১৩ মে চতুর্থ ধাপে রাজশাহীর পুঠিয়ার ৩টি ও পবার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পুঠিয়ার তিনটি ইউনিয়ন হলো, বেলপুকুর, বানেশ্বর ও জিউপাড়া। এছাড়া পবার ৭টি ইউনিয়ন হলো, দর্শনপাড়া, হুজুরিপাড়া, দামকুড়া, হরিপুর, হড়গ্রাম, বড়গাছি, এবং পারিলা ইউনিয়ন।

আরও পড়ুনঃ   সংসদে ৪টি স্থায়ী কমিটি পুনর্গঠন

সর্বশেষ আগামী ২৭ মে পঞ্চম ধাপের নির্বাচনে রাজশাহীর তানোর উপজেলার ৭টি ও গোদাগাড়ী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। তানোর উপজেলার কলমা, বাধাইড়, পাঁচন্দর, সরনজাই, তালন্দ, কামারগাঁ এবং চাঁন্দুড়িয়া ইউনিয়ন। গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী, মোহনপুর, পাকড়ী, রিশিকুল, গোগ্রাম, মাটিকাটা, দেওপাড়া, বাসুদেবপুর এবং চর আষাড়িয়াদহ ইউনিয়ন।

উল্লেখ্য, সারাদেশে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

২

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

৩

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

৪

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

৫

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

৬

বাগমারায় সাবেক আ.লীগ নেতার ছবি দিয়ে পোস্টার, হয়রানির অভিযোগ

৭

নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকের মাঝে বিক্রি

৮

নগরীতে ৫ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে আদালতে হাজির করল পুলিশ

৯

সার বিতরণে কোনো ধরনের কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না : কৃষি সচিব

১০

রাজশাহীতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

বাঘায় গ্রামীণ ব্যাংকের প্রাচিরের ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবী গ্রেপ্তার

১৩

রাজশাহী নিউ মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৪

রাজশাহীর দূর্গাপুরে যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

নগরীতে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তির দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৭

ওয়ার্ডবাসীর দাবি পূরণে তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৭

১৯

খরাসহনশীল ধান উদ্ভাবন করলেন স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ

২০

Design & Developed by: BD IT HOST