১৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তারকৃত ৭ মাদক ব্যবসায়ী। ছবি- আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বেলপুকুর থানা, শাহমখদুম থানা এবং মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে। এসব অভিযানে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক আড়াই টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গুড়িপাড়া ক্লাব মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া উত্তরপাড়া (মধ্যপাড়া) গ্রামের মৃত রবির স্ত্রী ও মৃত লুৎফর রহমান ওরফে পলান মালিথার মেয়ে, বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় বসবাসরত মোসা. জুলেখা বেগম ওরফে পুতলি (৫০)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ০.৪০ গ্রাম হেরোইন ও ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) খড়খড়ি (ভাটাপাড়া) গ্রামের মো. বাচ্চু মিয়ার স্ত্রী মোসা. ওছিরন বেগম (৫০)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ ছাড়া একই দিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে বেলপুকুর থানা পুলিশ ভড়ুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কাটাখালী থানার জাগিরপাড়া গ্রামের মো. মাসুদ রানার ছেলে মো. মাসুম আলী (২২)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন ভোর আনুমানিক পৌনে ৬টার দিকে বেলপুকুর থানা পুলিশ বেলপুকুর গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে বেলপুকুর (গেটপাড়া) গ্রামের গিয়াস আলীর ছেলে মো. মিজানুর রহমান (৪১)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে বেলপুকুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

এদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে শাহমখদুম থানা পুলিশ মধ্য নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নাটোর জেলার লালপুর থানার বড়বাহাদুরপুর গ্রামের মৃত নিরেন পাহাড়ীর ছেলে, বর্তমানে মধ্য নওদাপাড়া এলাকায় পালক পিতা মো. মনিরুল ইসলামের বসতবাড়িতে বসবাসরত শ্রী পরিতস পাহাড়ী (২৯) এবং নওদাপাড়া বাজার এলাকার মো. সামিউল ইসলামের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৭)-কে গ্রেপ্তার করে। এ সময় পরিতস পাহাড়ীর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত দুজন পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শরিফুল ইসলামের বিরুদ্ধে শাহমখদুম থানায় একটি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

এ ছাড়া, একই দিন সকাল আনুমানিক ৭টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি ধরমপুর (পেঁপে বাগান) গ্রামের মৃত জাফরের ছেলে মো. ফাইসাল (২১)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

২

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

৩

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

৪

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

৫

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

৬

বাগমারায় সাবেক আ.লীগ নেতার ছবি দিয়ে পোস্টার, হয়রানির অভিযোগ

৭

নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকের মাঝে বিক্রি

৮

নগরীতে ৫ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে আদালতে হাজির করল পুলিশ

৯

সার বিতরণে কোনো ধরনের কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না : কৃষি সচিব

১০

রাজশাহীতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

বাঘায় গ্রামীণ ব্যাংকের প্রাচিরের ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবী গ্রেপ্তার

১৩

রাজশাহী নিউ মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৪

রাজশাহীর দূর্গাপুরে যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

নগরীতে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তির দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৭

ওয়ার্ডবাসীর দাবি পূরণে তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৭

১৯

খরাসহনশীল ধান উদ্ভাবন করলেন স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ

২০

Design & Developed by: BD IT HOST