২০ মে ২০২৬
অনলাইন সংস্করণ

তামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বার্ণালী মোড় আমবাগান ক্লাবে তামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) রাত ৮টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামিম স্মৃতি ক্রীড়া একাদশের সভাপতি ফারুক হোসেন এবং সঞ্চালনা করেন ডলার। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, “বর্তমান সময়ে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, এটি তরুণদের শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। তামিম স্মৃতি ক্রীড়া একাদশ এলাকার তরুণদের ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

আরও পড়ুনঃ   শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

এসময় সঞ্চালক মোস্তাক আহমেদ ডলার বলেন, “তামিম স্মৃতি ক্রীড়া একাদশ শুধুমাত্র একটি ক্লাব নয়, এটি এলাকার তরুণদের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম। আমরা চাই যুবসমাজ খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশ করুক। ভবিষ্যতে এই ক্লাব থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে আমরা বিশ্বাস করি।”

আরও পড়ুনঃ   সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই দিন শেষ : নাহিদ ইসলাম

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের গোলকিপার সাইদুল ইসলাম, ক্লাবের সেক্রেটারি সফি, ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান রনি, রিজু আহমেদ, জাতীয় নয়ন ভাই, তলেব ভাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিরা ক্লাবের সফলতা কামনা করেন এবং এলাকার তরুণদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST