৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে শ্যালিকাকে (১৪) ধর্ষণের দায়ে জাহেদুল ইসলাম জারেদ (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে জারেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জারেদ লালপুর উপজেলার আব্দুলপুর পূর্বপাড়া এলাকার মজিদ প্রামাণিকের ছেলে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আনিছুর রহমান জানান, ২০০৬ সালে জেলার আব্দুলপুর পূর্বপাড়া গ্রামের জাহেদুল ইসলাম জারেদের একই উপজেলার সুন্দরগাড়া গ্রামে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে আসার-যাওয়ার একপর্যায়ে শ্যালিকার ওপর কুনজর পড়ে তার। এমনকি বিভিন্ন প্রলোভন দেখিয়ে শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন জারেদ। অবৈধ শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। পরবর্তীকালে ২০২১ সালের ১৫ মার্চ সকাল ১০টার দিকে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে শ্যালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে কুষ্টিয়া এলাকায় জারেদ তার এক চাচাতো ভাইয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন জারেদ। বিষয়টি জানাজানি হলে সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করেন স্বজনরা।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের দখলে থাকা রাজশাহীতে শোক পালন করতে এলেন না কেউ

এর পরদিন জারেদকে আসামি করে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি লালপুর থানার তৎকালীন পরিদর্শক (ইন্সপেক্টর) হীরেন্দ্রনাথ প্রামাণিক তদন্ত শেষে জারেদকে অভিযুক্ত করে একই বছরের ২৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে দোষী সাবস্ত হওয়ায় জারেদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

২

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৩

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

৪

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

৫

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

৬

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৭

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

৮

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

১০

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

১১

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১২

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১৪

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

১৫

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১৬

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১৭

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

১৮

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১৯

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

২০

Design & Developed by: BD IT HOST