১৯ মে ২০২৬
অনলাইন সংস্করণ

ঈদ উপহার পেল পৌর এলাকার ৪,৬২৫ পরিবার, স্বস্তি সুবিধাভোগীদের মুখে

মঙ্গলবার (১৯ মে) সকালে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় ৪ হাজার ৬২৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঈদ উপলক্ষে সরকারের এই সহায়তা পেয়ে স্বস্তি ফিরেছে নিম্নআয়ের মানুষের মুখে। পৌরসভার নয়টি ওয়ার্ডের দরিদ্র ও অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। উদ্বোধনী দিনে ২, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়। সকাল থেকেই মাঠে উপকারভোগীদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। অনেকেই পরিবার-পরিজনের জন্য এই সহায়তা নিতে সকাল থেকেই লাইনে দাঁড়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইবনুল আবেদীন। তিনি বলেন,“ঈদুল আযহা মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে সামনে রেখে যাতে কোনো অসহায় পরিবার খাদ্য সংকটে না পড়ে, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা নওহাটা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে চাল বিতরণ সম্পন্ন করব। আমাদের লক্ষ্য সুবিধাভোগীদের মুখে আনন্দ ফিরিয়ে আনা।”

আরও পড়ুনঃ   বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

তিনি আরও জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এই ভিজিএফ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি করা হচ্ছে।

অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পবা জোনের সহকারী প্রকৌশলী মো. জামিনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন নওহাটা পৌর নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, হিসাবরক্ষক কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পৌর কর নির্ধারক হাবিবুর রহমান, প্রধান সহকারী নূরুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পবা থানার এসআই তাজসেলেকার নেতৃত্বে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন।

চাল পেয়ে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। নওহাটা পৌরসভার কাজীপাড়া এলাকার প্রতিবন্ধী ইসমাইল গাজি দুই হাতে ভর করে চাল নিতে আসেন। তিনি বলেন,“আমি পঙ্গু এবং দুই হাতে ভর দিয়ে চলাফেরা করি। আমার পরিবারে কোনো কর্মক্ষম সদস্য নেই। প্রতিদিন অনেক কষ্ট করে দিন কাটাতে হয়। আজ এই চাল পেয়ে খুব উপকার হলো। এতে আমাদের পরিবারের অনেক প্রয়োজন পূরণ হবে এবং ঈদটা কিছুটা ভালোভাবে কাটাতে পারব।”একইভাবে বসন্তপুর এলাকার আনজুয়ারা খাতুন বলেন, “আমরা গরিব মানুষ। ঈদের সময় পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করা অনেক কঠিন হয়ে পড়ে। এই চাল আমাদের জন্য অনেক বড় সহায়তা। সরকারের এই উদ্যোগে আমরা খুবই কৃতজ্ঞ।”

আরও পড়ুনঃ   লঙ্কানদের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

একাধিক উপকারভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর ঈদ উপলক্ষে এ ধরনের সহায়তা তাদের জন্য বড় ভরসা হয়ে দাঁড়ায়। এতে করে অন্তত কয়েকদিনের খাদ্যচিন্তা দূর হয় এবং উৎসবটি কিছুটা স্বস্তিতে কাটানো সম্ভব হয়। ঈদকে সামনে রেখে সরকারের এই উদ্যোগে নওহাটা পৌর এলাকার হাজারো পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST