১২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোরে যাবে বাংলাদেশ’

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে ক্রিকেটে এশিয়ার রাইভালরি হিসেবে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই। এশিয়া কাপে একই গ্রুপে থাকায় দুই দলের মাঝে আরও একটা রোমাঞ্চকর ম্যাচের প্রত্যাশা করছে দর্শকরা। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করা টাইগারদের পরের ম্যাচ লংকানদের বিপক্ষে। ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর মনে করেন, শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোরে যাবে বাংলাদেশ।

সবশেষ কয়েক বছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ আলাদা উত্তেজনা যোগ করেছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকেই মূলত লড়াইটা জমতে শুরু করেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট আগুনে যেন ঘি ঢেলেছে। এশিয়া কাপের সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতেই চাইবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ   নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী

নিজেদের প্রথম ম্যাচে হংকংকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের শেষ ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। আর তাই সেই ম্যাচের আগে শ্রীলংকার বিপক্ষে জয়টা দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরই মধ্যে কন্ডিশন সম্পর্কে বেশ ধারণা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর বিপরীতে এশিয়া কাপ খেলতে একটু দেরিতে সংযুক্ত আরব আমিরাতে এসেছে শ্রীলঙ্কা। এখানে আসার আগে জিম্বাবুয়েতে সিরিজ খেলেছে তারা।

শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৩ সেপ্টেম্বর, বাংলাদেশের বিপক্ষে। অন্যদিকে আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। যা টাইগারদের বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন ওয়াসিম জাফর। তিনি বলেন, ‘আমার মনে হয় নিশ্চিতভাবে এটা (সূচি) বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। তারা একটা জয় পেয়েছে, কন্ডিশনও একটু বেশ চিনেছে। ম্যাচটা শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের জন্য সহজ হবে।’

আরও পড়ুনঃ   এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৭৭.৭৮ শতাংশ

কন্ডিশনের কারণে ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হলেও লিটনদের একটু খোঁচাও দিয়েছেন ওয়াসিম জাফর। টি-টোয়েন্টির পরিসংখ্যানে লঙ্কানদের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। যদিও সবশেষ জুলাইয়ে শ্রীলঙ্কা থেকে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছেন টাইগাররা। সিরিজ জিতলেও ভারতের সাবেক ব্যাটারের ইঙ্গিত, সেটা আপসেট হবে। সেই সঙ্গে এও জানান, বাংলাদেশকে তিনি সুপার ফোরে দেখছেন।

ওয়াসিম জাফর বলেন, ‘আমার মনে হয় আপনি কখনই বাংলাদেশকে সুপার ফোরের হিসেবের বাইরে ফেলে দিতে পারবেন না। একটু আগে যেটা বললাম তারা একটা ম্যাচ খেলেছে, কন্ডিশন সম্পর্কেও ধারণা পেয়েছে। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেলবে। ওই ম্যাচে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে আপসেট করতে পারে তাহলে তারা সুপার ফোরে যেতে পারে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

১

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

২

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৩

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৪

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৫

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৬

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

৭

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৮

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৯

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১১

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৫

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৬

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

১৭

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST