১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি পিস্তল উদ্ধার

দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে চেকপোস্টের খবর পেয়ে বাস থেকে নেমে পালিয়ে গেছেন সন্দেহভাজন এক যাত্রী। পরে বাসের মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টনের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নগরের শাহ মখদুম থানার সিটিহাট বাইপাস এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নওগাঁ রাণীনগরে দস্যুতা মামলার প্রধান আসামীসহ আটক ২

মঙ্গলবার সকালে এসআরবি-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল সিটিহাট বাইপাস এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। বাসের মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টনের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।

আরও পড়ুনঃ   সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি বিএনপির

বাসের যাত্রীদের ভাষ্য, চেকপোস্টের খবর পেয়ে বাসটি সেখানে পৌঁছানোর আগেই সন্দেহভাজন এক যাত্রী কৌশলে পালিয়ে যান। ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তাঁর নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি।

এসআরবি জানিয়েছে, পলাতক ওই যাত্রীর পরিচয় শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আর উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের

১

রাষ্ট্রের স্বার্থে কখনও আপস করেননি মওলানা ভাসানী : রিজভী

২

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

৩

পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ বাংলাদেশের

৪

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি পিস্তল উদ্ধার

৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী

৬

বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ: রিজভী

৭

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, ফসলি জমিতে লাল নিশান

৮

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

১০

বিএনপি”র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১১

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা

১২

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান

১৩

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

১৪

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

১৫

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

১৬

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ

১৭

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৮

কর্তৃত্ব পুনরুদ্ধারে ট্রাম্পের এশিয়া অভিযান

১৯

‘আমাকে চুম্বন করো!’

২০

Design & Developed by: BD IT HOST